আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রতারণা মামলার অভিযুক্ত বিজেপি নেতা ব্রিগেডে প্রধানমন্ত্রীর মঞ্চে! ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

Published on: March 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ মার্চঃ আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত এক বিজেপি নেতাকে ব্রিগেডে প্রধানমন্ত্রীর মঞ্চে দেখা যাওয়ায় নতুন করে বিতর্ক দানা বাঁধল রাজ্য রাজনীতিতে। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মঞ্চেই উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতি। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

জানা গিয়েছে, পাঁশকুড়ার বিজেপি নেতা সিন্টু সেনাপতির বিরুদ্ধে প্রায় ৯১ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযোগকারী প্রবীণ বিজেপি নেতা নারায়ণ কিঙ্কর মিশ্র দাবি করেছেন, তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার প্রতিশ্রুতি এবং দলীয় উচ্চ পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে দফায় দফায় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছিল।

নারায়ণকিঙ্কর মিশ্রের অভিযোগ, মোট ৯১ লক্ষ ৬৫ হাজার টাকা তাঁর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন সিন্টু সেনাপতি। এমনকি পাওনা টাকা ফেরত চাইতে গেলে তাঁকে হুমকি ও মারধরের মুখেও পড়তে হয়েছে বলে অভিযোগ। তাঁর দাবি, এক সময় সল্টলেকে আটকে রেখে তাঁর জমিজমা বিক্রি করাতে বাধ্য করা হয় এবং সেই টাকা জোর করে নেওয়া হয়।

এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি তমলুক জেলা আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন বলে জানা গিয়েছে। নারায়ণকিঙ্কর মিশ্র জানান, “১৯৮৮ সাল থেকে আমি বিজেপির সঙ্গে যুক্ত। ২০১১ সালে সিন্টু সেনাপতির সঙ্গে পরিচয় হয়। আমাকে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে টাকা নিয়েছে। এখন আমি কার্যত নিঃস্ব।”

তিনি আরও দাবি করেছেন, রাজ্য বিজেপি সভাপতি সমিক ভট্টাচার্য-র কাছেও এই বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা হয়নি। যদিও টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে ১০ টাকার স্ট্যাম্প পেপারে সই করেছিলেন সিন্টু সেনাপতি, তবু এখনও পর্যন্ত সেই টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ।

এদিকে, প্রতারণার অভিযোগে অভিযুক্ত ওই নেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঞ্চে দেখা যাওয়ায় ভোটের মুখে বিজেপি শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। ভাইরাল হওয়া ছবিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment