আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহারে দুঃস্থদের হাতে নতুন পোশাক তুলে দিল বিজেপি

Published on: October 15, 2026
---Advertisement---

কোচবিহার, ১৫ অক্টোবরঃ  উৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে নতুন পোশাক তুলে দিল বিজেপি। কোচবিহার শহরের দক্ষিণ পৌর মণ্ডলের ১৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উৎসবের আনন্দে যাতে কেউ বঞ্চিত না থাকেন, সেই বার্তা সামনে রেখেই পোশাক বিতরণের উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক নিখিল রঞ্জন দে, জেলা বিজেপির সহ-সভাপতি বিরাজ বসু ও দীপা চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদিকা মিনতি দাস ঈশ্বর-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

দুঃস্থ মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার এই উদ্যোগকে ঘিরে উপস্থিতদের মধ্যে উৎসাহ দেখা যায়। উদ্যোক্তাদের এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া।

উৎসবের মরসুমে নতুন পোশাক পাওয়ার আনন্দ যাতে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির মধ্যেও পৌঁছে যায়, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। কর্মসূচির মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরেন আয়োজকেরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘নতুন দল, নতুন সরকার, নতুন উদ্যম’, পালাবদলের প্রথম পুজোয় শুভেন্দু সরকারের প্রশংসায় জিৎ

যন্তর মন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা কেন? দিল্লি পুলিশকে নোটিস সুপ্রিম কোর্টের,এসআইআর মামলাতেও কমিশনের জবাব তলব

ভোটগণনার ফুটেজ উধাও! নির্বাচন কমিশনকে কড়া ধমক সুপ্রিম কোর্টের, ‘এমন অজুহাত বরদাস্ত নয়’

ককরোচ বিক্ষোভে দিল্লি অবরুদ্ধ কেন? সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা স্বরাষ্ট্রসচিবের, নিরাপত্তার যুক্তি কেন্দ্রের

অঙ্কিতা ভাণ্ডারী হত্যাকাণ্ডে ফের উত্তাল দিল্লি, ইন্ডিয়া গেটে বাবা-মায়ের পাশে রাহুল-প্রিয়াঙ্কা

ভারতে ফিরেই আইনি জটিলতায় ধ্রুব রাঠি! আট বছরের পুরনো মামলায় সমন, শুনানি ১৭ অক্টোবর

Leave a Comment