আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“বিজেপি-কমিশন-ইডি-সিবিআই-প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি বনাম বাংলা” মথুরাপুরের সভা থেকে তীব্র চ্যালেঞ্জ অভিষেকের

Published on: March 8, 2026
---Advertisement---

কলকাতা, ৮ মার্চঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সাম্প্রতিক বঙ্গ সফরকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিষয়টি নিয়ে এবার সরাসরি সোশ্যাল মিডিয়ায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কোনও মন্ত্রীর উপস্থিত না থাকা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিত্বের প্রতি অসম্মানের সামিল।

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং নজিরবিহীন। গণতন্ত্র ও জনজাতি সম্প্রদায়ের মর্যাদায় বিশ্বাসী মানুষের কাছে এই ঘটনা বেদনাদায়ক বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার এ ক্ষেত্রে সমস্ত সীমা অতিক্রম করেছে। পাশাপাশি রাষ্ট্রপতির মতো একটি মর্যাদাপূর্ণ সাংবিধানিক পদকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই পালটা প্রতিক্রিয়া জানান অভিষেক ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়ায় মোদির পোস্টটি শেয়ার করে তীব্র ভাষায় জবাব দেন। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের মানুষ একদিকে আর অন্যদিকে বিজেপি ও বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এই সংঘাতই এখন সামনে এসেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে দাবি করেন, বিজেপির পাশাপাশি একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নির্বাচন কমিশন এবং অন্যান্য প্রতিষ্ঠান বাংলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাঁর কথায়, “যখন এতগুলি প্রতিষ্ঠান একসঙ্গে বাংলার বিরুদ্ধে দাঁড়ায়, তখন বাংলার মানুষ আরও দৃঢ়ভাবে একজোট হয়।”

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন, তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা রাজ্যের কোনও মন্ত্রী উপস্থিত ছিলেন না। যদিও তিনি এটিকে বড় বিষয় হিসেবে দেখেননি বলেও মন্তব্য করেন। তবে এই মন্তব্য সামনে আসার পরই রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হন এবং তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন।

এর পালটা জবাব দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন এবং দাবি করেন, যতই কুৎসা বা রাজনৈতিক চাপ সৃষ্টি করা হোক না কেন, বাংলার মানুষ একজোটভাবেই তার মোকাবিলা করবে।এই ঘটনাকে ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই তীব্র হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment