আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কালো পতাকার বিক্ষোভে ঘেরা বিজেপি প্রার্থী,রাজনৈতিক দ্বন্দ্বের মাঝেও মানবিকতা-পরিস্থিতি সামাল দিয়ে বিজেপি প্রার্থীকে নিরাপদে সরালেন তৃণমূলের অভিজিৎ দে ভৌমিক

Published on: March 30, 2026
---Advertisement---

কোচবিহার, ৩০ মার্চঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নজির গড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। বিক্ষোভের মুখে পড়া বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসকে নিরাপদে এলাকা থেকে বের করে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন তিনি। ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, ঘুঘুমারী এলাকায় এসআইআর ইস্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। অভিযোগ, ঘুঘুমারী গ্রাম পঞ্চায়েতের ৪/১৪৪ নম্বর বুথের চরবাড়ি কালিরপাট এলাকায় প্রায় ১৯৬ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। যেখানে মোট ভোটার সংখ্যা প্রায় ১১৫০।গতকাল রাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় নিজেদের নাম না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা।

এই পরিস্থিতির মধ্যেই প্রচারে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। সেই সময় বিজেপি প্রার্থীকে দেখতে পেয়ে বিক্ষোভকারীরা কালো পতাকা দেখিয়ে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঠিক সেই সময় অভিনেতা দীপক অধিকারীর (দেব)কনভয় নিয়ে চান্দামারিতে রোড শো করতে যাচ্ছিলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। পরে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। তিনি প্রথমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর নিজে উদ্যোগ নিয়ে বিজেপি প্রার্থীর কনভয় নিরাপদে সেখান থেকে বের করে দেন। তাঁর এই তৎপরতায় বড় কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।

এই ঘটনায় রাজনৈতিক মতভেদ ভুলে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করায় অভিজিৎ দে ভৌমিককে সাধুবাদ জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment