আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১০০ মিটার নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, কমিশনের আধিকারিকদের সঙ্গে বচসায় বিজেপি প্রার্থী, উত্তেজনা ঘুঘুমারি হাই স্কুলে

Published on: April 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ এপ্রিলঃ প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রথীন্দ্র নাথ বোসকে ঘিরে তৈরি হল বিতর্ক। অভিযোগ, বিভিন্ন বুথ পরিদর্শন করতে গিয়ে নির্বাচন কমিশনের বিধিনিষেধ অমান্য করায় তাঁকে আটকে দেন কমিশনের আধিকারিকরা। এরপরই শুরু হয় প্রার্থী ও আধিকারিকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা।

জানা গিয়েছে, এদিন সকাল থেকে রথীন্দ্র নাথ বোস বিভিন্ন বুথ ঘুরে ভোটগ্রহণের পরিস্থিতি খতিয়ে দেখছিলেন। সেই সময় ঘুঘুমারি হাই স্কুলে অবস্থিত ১৫৫ ও ১৫৭ নম্বর বুথে প্রবেশ করেন তিনি। অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনও প্রার্থী ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রবেশ করতে পারেন না। এই নিয়ম ভঙ্গ করার অভিযোগেই তাঁকে বাধা দেন ডিউটিতে থাকা নির্বাচন আধিকারিকরা।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বুথ চত্বরে। বিজেপি প্রার্থীর দাবি, তিনি শুধুমাত্র ভোট প্রক্রিয়া সঠিকভাবে চলছে কিনা তা দেখতে গিয়েছিলেন। অন্যদিকে কমিশনের আধিকারিকরা জানান, নির্দিষ্ট নিয়ম মেনে চলাই সকলের দায়িত্ব এবং তা লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবেই।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভোটের দিন এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে বিতর্ক।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment