আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বীরবাহা হাঁসদার কনভয়ের পাইলট কারের ধাক্কা কন্টেনারে, অল্পের জন্য রক্ষা মন্ত্রী, আহত দুই পুলিশকর্মী

Published on: April 25, 2026
---Advertisement---

কলকাতা, ২৫ এপ্রিলঃ ভোটের প্রচারে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার পথে বড়সড় সড়ক দুর্ঘটনার মুখে পড়লেন বিদায়ী মন্ত্রী তথা বিনপুর কেন্দ্রের প্রার্থী বীরবাহা হাঁসদা। শুক্রবার গভীর রাতে উলুবেরিয়া থানার অন্তর্গত বীরশিবপুর উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটে। কনভয়ের পাইলট কার একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারে সজোরে ধাক্কা মারায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে মন্ত্রী নিরাপদে রয়েছেন বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর, ঝাড়গ্রাম থেকে সড়কপথে কলকাতায় নির্বাচনী কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বীরবাহা হাঁসদা। রাত প্রায় বারোটা নাগাদ বীরশিবপুর ফ্লাইওভারের উপর হঠাৎ নিয়ন্ত্রণ হারায় পুলিশের পাইলট কারটি। এরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে গিয়ে ধাক্কা মারে সেটি। ধাক্কার জেরে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এই দুর্ঘটনায় গাড়িতে থাকা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং এক কনস্টেবল আহত হন। স্থানীয়দের তৎপরতায় দ্রুত তাঁদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে আহতদের খোঁজ নেন বীরবাহা হাঁসদা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় ও তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ দলের অন্যান্য নেতারা। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।

উল্লেখ্য, বীরবাহা হাঁসদা ঝাড়খণ্ডি আন্দোলনের প্রভাবশালী পরিবার থেকে উঠে আসা এক পরিচিত রাজনৈতিক মুখ। এবার তিনি বিনপুর কেন্দ্র থেকে লড়ছেন। এই দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হলেও বড়সড় বিপদ এড়ানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর সমর্থকরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment