আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

যানজট কমাতে বড় পরিকল্পনা, ৩০ জানুয়ারি থেকে নিবেদিতা রোডের কাজ শুরু: গৌতম দেব

Published on: January 27, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্তারিত পরিকল্পনার কথা জানালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বটলনেক এলাকাগুলিকে চিহ্নিত করে ধাপে ধাপে কাজ শুরু করার রোডম্যাপ তুলে ধরেন তিনি। মেয়রের কথায়, “শিলিগুড়ির যানজট সমস্যা রাতারাতি মেটানো সম্ভব নয়, তবে পরিকল্পিতভাবে কাজ হলে স্থায়ী সমাধান সম্ভব।”

দীর্ঘদিন ধরে যানজটের অন্যতম বড় কারণ হিসেবে পরিচিত নিবেদিতা রোডে আগামী ৩০ জানুয়ারি থেকে কাজ শুরু হবে বলে জানান মেয়র। ইউটিলিটি শিফটিংয়ের জন্য প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যেই পুরনিগমের পক্ষ থেকে পরিশোধ করা হয়েছে। গুরুমস্তি থেকে নিবেদিতা রোড, সংলগ্ন পঞ্চায়েত এলাকা ও সন্তোষী নগরের অংশে একসঙ্গে পিডব্লিউডির কাজ শুরু হবে। এই প্রকল্প সম্পূর্ণ হলে ওই এলাকার বটলনেক অনেকটাই কমবে বলে আশা পুরনিগমের।

বর্ধমান রোডের কাজ প্রসঙ্গে গৌতম দেব জানান, পিডব্লিউডির অংশের কাজ প্রায় শেষ হলেও রেলের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সেই কারণেই পুরো প্রকল্প শেষ হতে মার্চের শেষ কিংবা এপ্রিল পর্যন্ত সময় লাগতে পারে। নির্বাচন পূর্বে ওই ব্রিজ চালু হওয়ার সম্ভাবনা কম বলেও স্পষ্ট করেন তিনি।

ট্রাফিক নিয়ন্ত্রণে ইতিমধ্যেই শহরে হেভি গাড়ি ও ডাম্পারের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি পণ্যবাহী গাড়ির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দিনের ব্যস্ত সময়ে যানজটের চাপ কমানো যায়। এছাড়াও এসএফ রোডে মেমোরিয়াল সংলগ্ন এলাকার ওভারহেড বিদ্যুৎ তার আন্ডারগ্রাউন্ড কেবলে রূপান্তর করা হবে। এই প্রকল্পে প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয় করবে পুরনিগম।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে শহরের বাইরে গাড়ি পার্কিংয়ের জন্য প্রায় ২ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি ক্যাটেল ফিড এলাকায় পিপিপি মডেলে একটি আধুনিক বাস টার্মিনাস তৈরির পরিকল্পনার কথাও জানান মেয়র। তাঁর মতে, এই সমস্ত প্রকল্প বাস্তবায়িত হলে আগামী দিনে শিলিগুড়ির যানজট সমস্যায় উল্লেখযোগ্য স্বস্তি মিলবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment