আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আন্তর্জাতিক নারী দিবসে বড় ঘোষণা,১ এপ্রিল নয়,শনিবার থেকেই মিলবে ‘যুবসাথী’র টাকা! ধর্নামঞ্চ থেকে ঘোষণা মমতার

Published on: March 7, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৭ মার্চঃ আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে রাজ্যের যুবসমাজের জন্য বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শনিবার ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে তিনি জানালেন, ‘যুবসাথী’ প্রকল্পের টাকা ১ এপ্রিল থেকে দেওয়ার কথা থাকলেও এবার তা শনিবার থেকেই প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। রাজ্য বাজেটে ঘোষিত এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক যুবক-যুবতী আর্থিক সহায়তা পাবেন বলে জানান তিনি।

এসআইআর ইস্যুতে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। ধর্না মঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারের নানা নীতির সমালোচনা করার পাশাপাশি ‘যুবসাথী’ প্রকল্প নিয়েও বড় আপডেট দেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ২১ থেকে ৪০ বছর বয়সের প্রায় এক কোটি যুবক-যুবতী ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে নির্ধারিত সময়ের আগেই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে অনলাইন ও অফলাইন মিলিয়ে ইতিমধ্যেই ৮৪ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। জেলা ভিত্তিক পরিসংখ্যানে আবেদনের সংখ্যায় শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলা থেকে ৯ লক্ষ ৩৪ হাজার ২৮৫ জন আবেদন করেছেন। দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

ধর্না মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি এবং এসআইআর ইস্যুতেও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, বিয়ের পর পদবি পরিবর্তনের অজুহাতে বহু মহিলার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। “মেয়েরা কোন পদবি রাখবেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কমিশনের সেটা ঠিক করার অধিকার নেই,” মন্তব্য করেন তিনি।

এছাড়াও গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, বুকিংয়ের ব্যবধান ২১ দিন করা হলে সাধারণ মানুষ কীভাবে সংসার চালাবেন। একই সঙ্গে রাজ্যপাল ইস্যুতেও কেন্দ্রের ভূমিকার সমালোচনা করে তিনি জানান, নির্বাচিত রাজ্য সরকারকে কাজ করতে বারবার বাধা দেওয়া হচ্ছে।

ধর্মতলার এই ধর্না মঞ্চ থেকেই একাধিক ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে নিজের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment