আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোট ঘোষণার আগেই বড় ঘোষণা,পুরোহিত ও মোয়াজ্জেমদের ভাতা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Published on: March 15, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ মার্চঃ বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুরোহিত এবং মোয়াজ্জেম (ইমাম)দের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার দুপুরে সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ভাতা বৃদ্ধির ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২০০০ টাকা করে সম্মানিক পাবেন।

এক্স হ্যান্ডলে করা পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের পুরোহিত ও মোয়াজ্জেমদের মাসিক সম্মানিক ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এঁদের মতো মানুষ আমাদের আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে সচল রাখে। এই বৃদ্ধির ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন।” তাঁর এই ঘোষণাকে অনেকেই ভোটের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

মুখ্যমন্ত্রী আরও জানান, পুরোহিত ও মোয়াজ্জেমদের তরফে জমা পড়া সমস্ত নতুন আবেদনপত্রও গ্রহণ করা হয়েছে। তিনি লেখেন, “বাংলায় প্রতিটি সম্প্রদায় এবং প্রতিটি ঐতিহ্যকে যথাযথ মর্যাদা দেওয়া হয়  এমন একটি পরিবেশ গড়ে তুলতে পেরে আমরা গর্বিত। আমাদের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক-বাহকদের প্রাপ্য স্বীকৃতি ও সহায়তা সুনিশ্চিত করাই আমাদের নিরন্তর প্রচেষ্টা।”

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরুরা। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক সময় আর্থিকভাবে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জায়গা থেকে সরকারের এই ভাতা বৃদ্ধি কিছুটা হলেও সহায়তা করবে।

উল্লেখ্য, রাজ্য সরকার আগেও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরুদের জন্য ভাতা চালু করেছিল। এবার সেই সম্মানিক আরও বাড়ানো হল। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে এই সিদ্ধান্তের রাজনৈতিক গুরুত্বও যথেষ্ট। তবে সরকার এই সিদ্ধান্তকে ধর্মীয় ঐতিহ্য ও সমাজের আধ্যাত্মিক পরিকাঠামোকে সম্মান জানানোর পদক্ষেপ হিসেবেই তুলে ধরেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment