আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হাতেনাতে সাইকেল চোর ধরা পরল চৌধুরীহাটে, উত্তেজনা এলাকায়

Published on: January 8, 2026
---Advertisement---

দিনহাটা, ৮ জানুয়ারিঃ দিনে দুপুরে সাইকেল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটার চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় চত্বরে। চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় এর গেটের বাইরে সারিবদ্ধ ভাবে রাখা থাকে ছাত্র-ছাত্রীদের সাইকেল এটা রোজকার ঘটনা। সেই সাইকেল থেকেই একটি সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল গিতালদহ থেকে আসা নূর মোহাম্মদ নামে অভিযুক্ত।

প্রতিদিনের মতো বাজার করার জন্য যাচ্ছিলেন গৃহ শিক্ষক শম্ভু মোদক হঠাৎ তিনি লক্ষ্য করেন স্কুলের ছাত্র নয় কিন্তু ছাত্রদের রাখা সাইকেলের থেকে একটি সাইকেল নিয়ে চলে যাচ্ছে ছেলেটি, এছাড়াও ছেলেটির মুখ ঢাকা ছিল ফলে তার সন্দেহ হলে ধরে ফেলেন সেই চোরকে এরপর তাকে নিয়ে আসা হয় চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবতোষ মন্ডল এর কাছে।

সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে সে চুরি করতে এসেছে। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে নয়ারহাট ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment