আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জল, কলম ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানালেন বড়মরিচার তৃণমূল ছাত্র পরিষদ

Published on: February 12, 2026
---Advertisement---

শীতলকুচি, ১২ ফেব্রুয়ারিঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে মানবিক উদ্যোগ নিল তৃণমূল ছাত্র পরিষদ। বড়মরিচা দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে আজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জল, কলম ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শীতলকুচি কলেজের জিএস জেবি চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন আকাশ আলম, মিস্টার মিয়া, আল হাকিম মিয়া, মাহির আলম, আরিফ মিয়া সহ অন্যান্য সদস্যরা।এ প্রসঙ্গে জেবি চৌধুরী জানান, “ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।

আজ যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তারাই আগামী দিনে কলেজে যাবে এবং ধাপে ধাপে বড় জায়গায় পৌঁছাবে। এরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই উদ্যোগে খুশি পরীক্ষার্থীরাও। পরীক্ষার আগে এমন শুভেচ্ছা পেয়ে তারা আরও আত্মবিশ্বাসী হয়েছে বলে জানিয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment