আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৬৬৩ জনের নাম বাদের অভিযোগ,চার ঘণ্টার পথ অবরোধে স্তব্ধ আটপুকুরী,বিডিওর আশ্বাসে উঠল অবরোধ

Published on: March 30, 2026
---Advertisement---

ঘোকসাডাঙ্গা, ৩০ মার্চঃ ভোটার তালিকার সংশোধনীতে নাম না থাকায় উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আটপুকুরী এলাকা। সোমবার ফালাকাটা–মাথাভাঙ্গা রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ চলে প্রায় চার ঘণ্টা, যার জেরে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, সদ্য প্রকাশিত সংশোধিত ভোটার তালিকায় রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে মোট প্রায় ৬৬৩ জনের নাম বাদ পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার সংখ্যালঘু অধ্যুষিত এলাকার বলে দাবি তাঁদের। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও কেন তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হল, সেই প্রশ্ন তুলে সরব হন বিক্ষোভকারীরা।

অবরোধের ফলে রাজ্য সড়কের দু’ধারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বহু গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। অফিসযাত্রী, স্কুলপড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা বারবার অবরোধ তুলে নেওয়ার আবেদন জানালেও বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে অনড় থাকেন।

শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন মাথাভাঙ্গা ২ ব্লকের জয়েন্ট বিডিও কল্যাণ রায়। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন, কারও ভোট বাতিল হয়নি, বিষয়টি এখনও বিচারাধীন। নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।

প্রশাসনের এই আশ্বাসের পর দুপুর প্রায় ২টা ২০ মিনিট নাগাদ অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। তবে ভোটের আগে এই ঘটনাকে ঘিরে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment