আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মহুয়াকে ঘিরে বিক্ষোভের অভিযোগ, তেলঙ্গানায় বিজেপি যুবনেতার বিরুদ্ধে মামলা, তলব

Published on: September 1, 2026
---Advertisement---

কৃষ্ণনগর, ১ সেপ্টেম্বরঃ সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভের অভিযোগকে কেন্দ্র করে এ বার জল গড়াল ভিন রাজ্যে। কৃষ্ণনগর শহর বিজেপি যুব মোর্চার সভাপতি রাজু রক্ষিতের বিরুদ্ধে তেলঙ্গানার সেকেন্দ্রাবাদের মহানকালী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই রাজুকে তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার সূত্রপাত গত ১৪ অগস্ট রাতে। অভিযোগ, কৃষ্ণনগর সার্কিট হাউসের গেটের সামনে মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি যুব মোর্চার কয়েক জন সদস্য বিক্ষোভ দেখান। ঘটনাটির পর ২০ অগস্ট মহানকালী থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগপত্রে রাজু রক্ষিতের নাম রয়েছে বলে জানা গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ৩০ অগস্ট কৃষ্ণনগর কোতোয়ালি থানার মাধ্যমে রাজুর বাড়িতে সমন পৌঁছয়। ৩১ অগস্ট তাঁকে হাজির হতে বলা হয়েছিল।

তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ রাজু। তাঁর দাবি, মহুয়া মৈত্রকে ঘিরে কোনও বিক্ষোভ হয়নি। সার্কিট হাউসের গেটের বাইরে রাস্তায় দাঁড়িয়ে তাঁরা শুধু ‘গো ব্যাক’ স্লোগান দিয়েছিলেন। সাংসদের সঙ্গে তাঁদের মুখোমুখি হওয়ার ঘটনাও ঘটেনি বলে দাবি তাঁর।

রাজুর বক্তব্য, ‘‘হাতে মাত্র এক দিন আগে চিঠি পেয়েছি। এত অল্প সময়ে সেখানে হাজিরা দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি। আইনি পথেই এর মোকাবিলা করা হবে।’’

ঘটনা নিয়ে নদিয়ার চাপড়ায় মহুয়া মৈত্রকে প্রশ্ন করা হলেও তিনি কোনও মন্তব্য করেননি। অন্য দিকে, কৃষ্ণনগর সাংগঠনিক বিজেপির প্রচার সচিব সন্দীপ মজুমদারের দাবি, এই ধরনের অভিযোগ তুলে সাংসদ অযথা বিতর্ক তৈরি করছেন।

ফলে অভিযোগ ও পাল্টা দাবির আবহে বিষয়টি এখন আইনি পথেই কোন দিকে গড়ায়, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment