কোচবিহার, ২৪ মার্চঃ অত্যাধুনিক নাগরিক পরিষেবায় বেশ কিছু নতুন গাড়ি চালু করল কোচবিহার পৌরসভা। আজ কোচবিহার পৌরসভা চত্বর থেকে ঝাড়ু দেওয়া মেশিন সহ নোংরা পরিবহনের একাধিক যানবাহন বিভিন্ন ওয়ার্ডে পরিষেবার কাজে যায় । কাউন্সিলর অভিজিত দে ভৌমিক, কোচবিহার পুরসভা চেয়ারম্যান দিলীপ সাহা উপস্থিত ছিলেন । কোচবিহারের নাগরিকদের কম সময়ে অত্যাধুনিক পরিষেবার জন্যই এমন উদ্যোগ গ্রহণ কোচবিহার পৌরসভার।
বেশ কিছুদিন আগেই ওই সব গাড়ি আনা হয়। সেসব পরিষেবার জন্য তৈরি করে এদিন থেকে ওয়ার্ডে পাঠান হয়েছে। অভিজিৎ বাবু জানান, শহরে নাগরিক পরিষেবা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাতে সাফাই হচ্ছে। কম সময়ে অত্যাধুনিক পরিকাঠামো ব্যবহার করে উন্নত পরিষেবা দেওয়া লক্ষ্য।





