আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সরকারি স্কুলে ‘অতিরিক্ত ফি’ বন্ধের দাবি কোচবিহার ডিআই অফিসে ডেপুটেশন ও বিক্ষোভ এআইডিএস-র

Published on: April 30, 2026
---Advertisement---

কোচবিহার, ৩০ এপ্রিলঃ কোচবিহারের বিভিন্ন সরকারি স্কুলে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে সরব হল ছাত্র সংগঠন এআইডিএসও-র। বৃহস্পতিবার দুপুর প্রায় ৩টা ৪৫ মিনিট নাগাদ কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক ভবন, অর্থাৎ ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। পরে তারা ডিআই অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেন এবং অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানান।

সংগঠনের অভিযোগ, বিভিন্ন সরকারি স্কুলে নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। এর ফলে আর্থিকভাবে দুর্বল পরিবারের পড়ুয়ারা চরম সমস্যায় পড়ছে। বহু ক্ষেত্রে এই অতিরিক্ত ফি না দিলে নানা প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত সংগঠনের সদস্যরা বলেন, শিক্ষার অধিকার সবার জন্য সমান হওয়া উচিত।

সরকারি স্কুলে পড়াশোনার মূল উদ্দেশ্যই হল স্বল্প খরচে শিক্ষার সুযোগ করে দেওয়া। সেখানে যদি অতিরিক্ত ফি নেওয়া হয়, তবে তা শিক্ষার অধিকারকে খর্ব করে।

ডিআই অফিসে জমা দেওয়া স্মারকলিপিতে সংগঠনের তরফে স্পষ্টভাবে দাবি করা হয়েছে, অবিলম্বে এই অতিরিক্ত ফি আদায় বন্ধ করতে হবে এবং ইতিমধ্যে যেসব ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে, তা ফেরত দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য কঠোর নজরদারিরও দাবি জানানো হয়েছে।

সংগঠনের সদস্য আসিফ আলাম জানান, “বিভিন্ন সময় আমরা অভিযোগ পাচ্ছি যে সরকারি স্কুলে পড়ুয়াদের থেকে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, যাতে কোনও পড়ুয়াকে আর্থিক কারণে পড়াশোনা ছাড়তে না হয়।”

এই ঘটনাকে ঘিরে শিক্ষামহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এখন দেখার, প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment