আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দ্বিতীয় দফার আগে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, যুক্ত ১৪৬৮ নতুন নাম, বাদ ৬ জন

Published on: April 28, 2026
---Advertisement---

কলকাতা, ২৮ এপ্রিলঃ বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন প্রকাশ করল অতিরিক্ত ভোটার তালিকা। শীর্ষ আদালতের নির্দেশ মেনে তৈরি এই সাপ্লিমেন্টারি লিস্টে নতুন করে ১৪৬৮ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ৬ জনের নাম বাদ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। তালিকাটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট বুথে বুথে পাঠানো হয়েছে, যেখানে ‘বিচারাধীন’ ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন।

কমিশনের তরফে জানানো হয়েছে, সাধারণ নিয়ম অনুযায়ী ভোটের আগে ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যায়। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ভোটের দু’দিন আগেও ট্রাইব্যুনালে যেসব আবেদন নিষ্পত্তি হবে, সেগুলিকে বিবেচনা করে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশ মেনেই সোমবার রাতেই প্রকাশ করা হয়েছে নতুন তালিকা।

উল্লেখযোগ্যভাবে, প্রথম দফার আগে প্রায় সাড়ে চার হাজার ‘বিচারাধীন’ ভোটারের মধ্যে মাত্র ১৩৯ জনকে ভোটদানের যোগ্য বলে বিবেচনা করা হয়েছিল। এবার দ্বিতীয় দফার আগে সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে।

জানা গিয়েছে, এসআইআর পর্ব শেষ হওয়ার পর রাজ্যে প্রায় ৬০ লক্ষেরও বেশি নাম ‘বিবেচনাধীন’ তালিকায় ছিল। এই বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তির জন্য প্রাক্তন বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়। শাসক ও বিরোধী উভয় পক্ষই দ্রুত নিষ্পত্তির দাবি জানায় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

শেষ পর্যন্ত ট্রাইব্যুনালের নিষ্পত্তির ভিত্তিতেই এই নতুন তালিকা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, তালিকায় অন্তর্ভুক্ত সকলেই বৈধ ভোটার হিসেবে বুধবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment