আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জ্ঞানেশ কুমারকে ‘গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’! বিতর্কিত পোস্টে থানায় হাজির অভিষেক, ফের পুলিশি নোটিস ঘিরে চাপানউতোর

Published on: November 14, 2026
---Advertisement---

কলকাতা, ১ নভেম্বরঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে সমাজমাধ্যমে পোস্ট। তাতে গুজরাটিদের ভাবাবেগে আঘাতের অভিযোগে পুলিশের তলব। সেই নির্দেশ মেনে শনিবার ভবানীপুর থানায় হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টা ২৩ মিনিট নাগাদ থানায় পৌঁছন তিনি। একটি এক্স পোস্টকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় অভিষেকের এই হাজিরা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত অভিষেকের একটি সমাজমাধ্যমের পোস্টকে ঘিরে। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। ওই মন্তব্যের বিরুদ্ধে গত ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, একজন সাংসদের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রত্যাশিত নয়। এই ধরনের বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির পক্ষে বিপজ্জনক হতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর মতো একাধিক ধারায় মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তের স্বার্থে শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে ভবানীপুর থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। নির্ধারিত সময়ের আগেই থানায় পৌঁছে যান তৃণমূল সাংসদ।

তবে এই একটি মামলাই নয়, অভিষেককে ঘিরে সাম্প্রতিক সময়ে একাধিক পুলিশি পদক্ষেপ সামনে এসেছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া অন্য একটি মামলায় কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁকে নোটিস দেয়। গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে অভিষেকের করা কিছু মন্তব্যকে কেন্দ্র করে ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা।

অভিযোগ, মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে বলে দাবি করেছিলেন অভিষেক। সরকার বদল হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। ওই মামলায় আগামী ২০ নভেম্বর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একদিকে নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্কিত মন্তব্য, অন্যদিকে পুলিশি হুমকির অভিযোগ পরপর দুই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘গৌতম বুদ্ধ’ বানিয়ে মিম, এবার কড়া জবাব শমীকের! ‘ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না’, দলীয় অরাজকতা নিয়েও হুঁশিয়ারি

বিসর্জনের শোভাযাত্রায় মর্মান্তিক দু*র্ঘ*ট*না! জেনারেটরে চুল জড়িয়ে মৃ*ত্যু একাদশ শ্রেণির ছাত্রীর, শোকের ছায়া তাহেরপুরে

দুর্নীতির প্রতিবাদ করতেই মার! গোঘাটে বিজেপির গোষ্ঠীসংঘর্ষ, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারককে হেনস্থার অভিযোগ

‘পুলিশি হেফাজতে এনকাউন্টারের আশঙ্কা’, সুমিত রায়ের নিরাপত্তা চেয়ে মানবাধিকার কমিশনে স্ত্রী! পুলিশকে কড়া নির্দেশ

রাতের অন্ধকারে অপরাধের ছক! আগ্নেয়াস্ত্র, সাইকেলের চেন ও বেসবল ব্যাট-সহ পাণ্ডবেশ্বরে গ্রেপ্তার ১০

স্কুলের গা ঘেঁষেই মদের দোকান! লাইসেন্স দেখতে চেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি

Leave a Comment