আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পানিহাটি থেকে বিজেপির টিকিটে ভোটের ময়দানে অভয়ার মা!

Published on: March 19, 2026
---Advertisement---


কলকাতা, ১৯ মার্চঃ বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের আগেই পানিহাটি বিধানসভা কেন্দ্রকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই আসনে পদ্মশিবিরের প্রার্থী হিসেবে উঠে আসতে পারে ‘অভয়ার মা’-এর নাম। ইতিমধ্যেই এই সম্ভাবনা ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

একাংশের মতে, নির্বাচনে নিজেদের অবস্থান মজবুত করতে আবেগঘন ইস্যুকে কাজে লাগাতে চাইছে বিজেপি। বিশেষ করে আরজি কর সংক্রান্ত ঘটনাকে ঘিরে যে জনমত তৈরি হয়েছে, সেই আবেগকে ভোটে রূপান্তর করার কৌশল নিয়েই এগোচ্ছে পদ্মশিবির এমনটাই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের।

তবে এই জল্পনার মাঝেই স্পষ্ট বার্তা দিয়েছে অভয়ার পরিবার। নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছেন তাঁরা। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁদের মূল লক্ষ্য রাজনীতিতে অংশ নেওয়া নয়, বরং ন্যায়বিচার আদায় করা।

উল্লেখ্য, সম্প্রতি বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভয়ার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে জল্পনা আরও জোরাল হয়। যদিও সেই সাক্ষাৎ প্রসঙ্গে অভয়ার বাবা স্পষ্ট জানান, এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল এবং ভোটে লড়ার কোনও প্রস্তাব তাঁদের দেওয়া হয়নি।

সব মিলিয়ে প্রার্থী তালিকা প্রকাশের আগে জল্পনা তুঙ্গে থাকলেও, বাস্তবে অভয়ার পরিবার রাজনীতির ময়দান থেকে দূরেই থাকতে চাইছে এটাই স্পষ্ট হয়েছে তাঁদের বক্তব্যে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment