দিনহাটা,১২ জানুয়ারিঃ স্বামী বিবেকানন্দের ১৬৪ তম আবির্ভাব দিবসে দিনহাটার বামনহাট যুব সংঘের পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হলো এদিন সকালে স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের পর ক্লাবের সদস্যরা সকলে মিলে এই মহৎ উদ্যোগে সামিল হন, ক্লাবের বিভিন্ন স্থানে বকুল ফুলের চারা রোপন করা হয়।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনহাট যুব সংঘের সভাপতি কনক রঞ্জন রায়, সম্পাদক তাপস চক্রবর্তী সহ ক্লাবের বিভিন্ন কর্মকর্তা এবং সদস্যরা।
এই কর্মসূচি প্রসঙ্গে ক্লাবের সম্পাদক তাপস চক্রবর্তী বলেন স্বামীজীর ১৬৪ তম আবির্ভাব দিবস উপলক্ষে প্রকৃতি রক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করেই আজকের এই কর্মসূচি এছাড়াও অন্যান্য কর্মসূচি রয়েছে আমাদের।





