আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

NEET আন্দোলনের বড় জয়! ধর্মেন্দ্রর ইস্তফার খবরে যন্তর মন্তরে উচ্ছ্বাস, ‘আমরা করে দেখিয়েছি’ দাবি অভিজিৎ দিপকের

Published on: July 25, 2026
---Advertisement---

দিল্লি, ২৫ জুলাইঃ NEET-UG প্রশ্নফাঁস বিতর্ক ঘিরে টানা আন্দোলন, রাজনৈতিক চাপ এবং দেশজুড়ে ক্ষোভের আবহে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ ছাড়লেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর পদত্যাগপত্র পৌঁছানোর খবর প্রকাশ্যে আসতেই দিল্লির যন্তর মন্তরের আন্দোলন মঞ্চে শুরু হয় উচ্ছ্বাস। স্লোগান, করতালি আর আবেগঘন মুহূর্তে একে অপরকে জড়িয়ে ধরেন আন্দোলনকারীরা।

আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দিপকে মঞ্চে উঠে বলেন, “আমরা করে দেখিয়েছি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন।” তাঁর দাবি, এটি কোনও ব্যক্তি বা সংগঠনের সাফল্য নয়, বরং হাজার হাজার পরীক্ষার্থীর লড়াইয়ের ফল। দীর্ঘদিন ধরে যাঁরা পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি তুলে আন্দোলন চালিয়ে গিয়েছেন, তাঁদেরই জয় বলে মন্তব্য করেন তিনি।

বক্তৃতায় আন্দোলনের সঙ্গে যুক্ত একাধিক ছাত্রছাত্রীর নামও উল্লেখ করেন অভিজিৎ। তাঁদের সংগ্রাম, ধৈর্য এবং প্রতিবাদের কথা তুলে ধরে তিনি বলেন, এই সাফল্য সেই সমস্ত পরীক্ষার্থীর, যাঁরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি এবং নিরপেক্ষ পরীক্ষাব্যবস্থার দাবিতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন।

অন্যদিকে, পদত্যাগের পর ‘তরুণ বন্ধুদের’ উদ্দেশে লেখা খোলা চিঠিতে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। সেখানে তিনি জানান, এই পদক্ষেপ ব্যক্তিগত সম্মান বা রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্ন নয়। দেশের যুবসমাজের স্বার্থ, শিক্ষাব্যবস্থার প্রতি আস্থা অটুট রাখা এবং চলমান পরিস্থিতির আরও অবনতি রোধের লক্ষ্যেই তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

চিঠিতে সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। তাঁর বক্তব্য, দেশের ঐক্য অটুট রাখা এবং কোনও অশুভ শক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেই বিষয়টিও তাঁর সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে আইনি জটিলতা বা দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে না পড়ে, সেটাই তাঁর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে রাজনৈতিক চাপানউতোরে নতুন অধ্যায় শুরু হলেও, আন্দোলনকারীদের দাবি এখানেই শেষ নয়। পরীক্ষা ব্যবস্থায় স্থায়ী সংস্কার, প্রশ্নফাঁস রোধে কঠোর আইন, প্রবেশিকা ও নিয়োগ পরীক্ষায় পূর্ণ স্বচ্ছতা এবং দোষীদের দ্রুত শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন আন্দোলনের নেতৃত্ব।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment