আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কুকুরের তাড়ায় প্রাণভয়ে দৌড়ল লোকালয়ে ঢুকে পড়া হরিণ, নিজেকে রক্ষায় কোথায় আশ্রয় নিল? জানলে তাজ্জব হয়ে যাবেন

Published on: January 15, 2026
---Advertisement---

কোচবিহার, ১৫ জানুয়ারি : পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়া হরিণ উদ্ধার হল বানেশ্বরে। সেটি আবার কুকুরের তাড়ায় প্রাণভয়ে দৌড়ে লুকিয়ে ছিল। কোথায় লুকিয়েছিল ? হ্যাঁ জানলে তাজ্জব হয়ে যাবেন।ওই নিরীহ জন্তুটি এক গৃহস্থের বাড়িতে ঢুকে পড়েছিল। যেন কোন মানুষ, বিপদে কাছের বাড়িতে ঢুকে আশ্রয় নেওয়ার মতোই। হরিণটি হয়ত নিরাপদ ভেবেই ঢুকে পড়েছিল ওই বাড়িতে।

জানা গিয়েছে, আচমকা বানেশ্বরের হাতিডুবাতে হরিণটি ঘোরাঘুরি করতে দেখা যায়। তা দেখে রাস্তার কিছু কুকুর ওই হরিণটিকে তাড়া করে। হরিণটি নিজেকে রক্ষা করতে একটি বাড়িতে ঢুকে পড়ে।পরবর্তীতে এলাকার কিছু ছেলে মিলে হরিণটিকে ধরে স্থানীয় ক্লাবে আটক করে রাখে।হরিণটিকে ধরতে গিয়ে ছোটাছুটি করার সময় হরিণটি পায়ে একটু আঘাত পায়। পরবর্তীতে হিল সংস্থার সাথে যোগাযোগ করেন।

সংস্থার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয়।পরবর্তীতে হরিণটিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়।নিজের প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়।হিল এবং বন  বনবিভাগ (পুন্ডিবাড়ি রেন্জ) একসাথে পুরো উদ্ধার কার্য সম্পাদন করে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment