আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ইভিএম বিকল, করুণাময়ী স্কুলের ২০১ নম্বর বুথে দীর্ঘক্ষণ ভোটগ্রহণ ব্যাহত

Published on: April 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ এপ্রিলঃ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোচবিহারের একাধিক বুথে শেষ হয়নি ভোটগ্রহণ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা বেজে যাওয়ার পরও কিছু কেন্দ্রে ভোট চলতে থাকে, যার জেরে ভোটারদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা দেয়।

বিশেষ করে কোচবিহার শহরের ১৫ নম্বর ওয়ার্ডের করুণাময়ী স্কুলের ২০১ নম্বর বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে ব্যাহত হয়। জানা গিয়েছে, ওই বুথে হঠাৎ করেই ইভিএম মেশিন বিকল হয়ে যায়, যার ফলে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ।

এর ফলে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অনেকেই ধৈর্য ধরে লাইনে থেকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেন। পরে প্রযুক্তিগত সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয় এবং মেশিন সচল করার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয় বলে জানা গিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ভোটার নির্ধারিত সময়ের আগে লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাঁদের প্রত্যেককেই ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। ইভিএম বিকলের মতো সমস্যাগুলি দ্রুত সমাধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।

ভোটের শেষ মুহূর্তে এমন প্রযুক্তিগত ত্রুটির ঘটনা ঘিরে কিছুটা অস্বস্তি তৈরি হলেও, সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment