মাথাভাঙা, ১৬ এপ্রিলঃ পারিবারিক ঝামেলার জেরে রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে হামলা ও ভাংচুরের পাশাপাশি মারধরের অভিযোগে চাঞ্চল্য।ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েত এলাকার।পরিবারের দাবি গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত আনুমানিক ৩ টা নাগাদ একদল দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা চালায়।এরপর ঘরের দরজা ও জানলা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
বাড়ির মালিক জাবেদ আলী বলেন সাতগ্রাম এলাকার এক পরিবারের সাথে তাদের ঝামেলা ছিলো,তবে সেই ঝামেলা মিটেও গিয়েছিল।কিন্তু গতকাল রাত আনুমানিক ৩ টা নাগাদ একদল দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা চালায়।দরজা,জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার মেয়ে ও স্ত্রীকে মারধর করে।এমনকি সম্প্রতি জমি বিক্রি করেছিলেন তিনি,আর সেই জমি বিক্রি করে পাওয়া ১০ লক্ষ টাকা রাখা ছিলো ঘরে।মারধর করার পর দুষ্কৃতীরা সেই ১০ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলেও অভিযোগ জাবেদ আলীর। জাবেদ আলীর দাবি জমি বিক্রির ১০ লক্ষ টাকা বাড়িতে ছিল তা অনেকেই জানে,সেই কারনেই এই ঘটনা এমনটাও অনুমান তার।
এদিকে ঘটনার সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে তাদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে চলে আসলে প্রতিবেশীরা দুটি মোটর বাইক আটক করে, যেই মোটর বাইক নিয়ে দুষ্কৃতীরা এসেছিলেন।তবে দুষ্কৃতীদের দুটি মোটর বাইক এলাকাবাসীরা আটক করতে সমর্থ হলেও শেষে মোটর বাইক ফেলেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশও।পরে পুলিশ আটক হওয়া মোটর বাইক দুটি উদ্ধার করে এবং থানায় নিয়ে যায়।তবে আটক করা দুটি মোটর বাইকের মধ্যে একটি মোটর বাইক থেকে একটি খেলনা বন্দুক উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
পারিবারিক ঝামেলার জেরে রাতের অন্ধকারে আ/গ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে হা/মলা ও ভাং/চুরের পাশাপাশি মারধরের অভিযোগ
---Advertisement---





