দিনহাটা, ১৩ এপ্রিলঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিতাই যেন বোমের স্তূপে পরিণত হয়েছে।রবিবার সন্ধ্যায় মেয়ারের দিঘী এলাকা থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ২১টি তাজা বোমা পাওয়া গেছে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
তবে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।প্রশ্ন উঠেছে, নির্বাচনের মুখে কি রাজনৈতিক সন্ত্রাস ও এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই এই বোমাগুলো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল? ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।





