আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পানিহাটিতে প্রচারে হেনস্তার অভিযোগ বিজেপি প্রার্থী অভয়ার মায়ের, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

Published on: April 8, 2026
---Advertisement---

পানিহাটি, ৮ এপ্রিলঃ ভোটপ্রচারে বেরিয়ে হেনস্তার অভিযোগ তুলে সরব হলেন পানিহাটির বিজেপি প্রার্থী, যিনি ‘অভয়ার মা’ নামেই পরিচিত। বুধবার ৬ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে তিনি তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও মারধরের চেষ্টার অভিযোগ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে।

বিজেপি সূত্রে দাবি, প্রচারের সময় একদল মহিলা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এগিয়ে আসে। বিজেপি কর্মী সঙ্গীতা নন্দীর অভিযোগ, “প্রথমে ফুল ছিটিয়ে স্লোগান দেওয়া হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়, এমনকি ঘুষি মারার চেষ্টাও করা হয়। এতে আমি এবং আরও কয়েকজন আহত হয়েছি।” তাঁর দাবি, পরিকল্পিতভাবেই প্রার্থীকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

অভয়ার মা নিজেও অভিযোগ করেন, “তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে মারধরের চেষ্টা করেছে। যদিও আমি খুব বেশি আহত হইনি, তবে আমার সঙ্গে থাকা কর্মীরা আঘাত পেয়েছেন।” তিনি আরও বলেন, “ভোটের আগে ভয় পেয়ে তৃণমূল এই ধরনের হামলা চালাচ্ছে। আমার মেয়েকে আগেও আঘাত করা হয়েছে, এবার আমাকে টার্গেট করা হচ্ছে।”

এদিকে, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি প্রার্থী ইচ্ছাকৃতভাবে এই ধরনের অভিযোগ তুলে সহানুভূতি আদায় করে ভোটে সুবিধা নিতে চাইছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনের মুখে এই ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগে পানিহাটির রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment