আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালতিপুরে আবেগঘন ভাষণ, ভোট না পেলে ‘সম্পর্ক ছিন্ন’-এর ইঙ্গিত মমতার

Published on: April 4, 2026
---Advertisement---

মালদা, ৪ এপ্রিল: বিধানসভা নির্বাচনের আগে মালদার মালতিপুরের জনসভা থেকে আবেগঘন ও আক্রমণাত্মক সুরে বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। রতুয়া, মালতিপুর ও হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট চাইতে গিয়ে তাঁর গলায় আবেগের সুর ধরা পড়ে।

জনতার উদ্দেশে তিনি বলেন, “যদি অন্য কাউকে ভোট দেন, আমি কিন্তু আর আপনাদের সঙ্গে সম্পর্ক রাখব না। আমি খুব সেন্টিমেন্টাল। অনেক দেওয়ার পরও যখন কেউ বেইমানি করে, তখন দুঃখ লাগে।” যদিও সঙ্গে সঙ্গেই তিনি স্পষ্ট করে দেন, উন্নয়নমূলক কাজ বন্ধ হবে না, তবে এতে তাঁর ব্যক্তিগতভাবে কষ্ট হবে।

এদিনের সভা থেকে বিরোধী দলগুলিকেও তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস ও সিপিএমকে কটাক্ষ করে তিনি বলেন, “একটা আসন জিতে কেউ সরকার গড়তে পারবে না। সিপিএম শেষ পর্যন্ত বিজেপির সঙ্গেই যাবে।” একইসঙ্গে নাম না করে মিমকে নিশানা করে বলেন, “হায়দরাবাদের কিছু দল বিজেপির টাকায় আসছে, আবার চলে যাচ্ছে।”

এসআইআর ইস্যু তুলে তিনি দাবি করেন, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় তাঁর সরকার লড়াই করে যাচ্ছে। তিনি বলেন, “২২ লক্ষ মানুষের নাম তালিকায় তোলা হয়েছে। যাঁদের নাম এখনও ওঠেনি, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করুন, আমরা পাশে আছি।”

মুর্শিদাবাদ ও মালদহে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সব মিলিয়ে, আবেগ, উন্নয়ন ও রাজনৈতিক আক্রমণের মিশেলে মালতিপুরের জনসভায় ভোটের আগে বার্তা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment