কোচবিহার, ২৭ মার্চ : কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে নিয়ে ফের পোস্টার পড়ল।জানা গিয়েছে, বিজেপি বাঁচাও কমিটির নামে ওই পোস্টার পড়েছে।
পোস্টারে সাফ বলা হয়েছে, বহিরাগত প্রার্থী রথীন্দ্র নাথ বোস কে মানছি না মানব না। অবিলম্বে তাকে পরিবর্তন করতে হবে।এনিয়ে রাজনীতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।বিজেপি প্রার্থী হিসাবে রথীন্দ্র বোসের নাম ঘোষণার পরদিন কোচবিহারের বিভিন্ন জায়গায় পোস্টার দেখা যায়।
তাতেও যাকে খুশি তাকে দিন বহিরাগত কে বাদ দিন।কোচবিহারে অবহেলিত বিজেপি কার্য কর্তাদের নামে ওই পোস্টার দেওয়া হয়েছে। পরপর দুদিন পোস্টার নিয়ে উত্তাল কোচবিহারে রাজনীতি।





