আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পেনশনভোগী সংগঠনগুলির আন্দোলনের যুক্ত মঞ্চের তৃতীয় জেলা সম্মেলন কোচবিহারে

Published on: March 22, 2026
---Advertisement---

কোচবিহার, ২২ মার্চঃ পশ্চিমবঙ্গ পেনশনভোগী সংগঠনগুলির আন্দোলনের যুক্ত মঞ্চের তৃতীয় জেলা সম্মেলন হল কোচবিহারে।রবিবার  কোচবিহারের কর্মচারী ভবনে আয়োজিত হয় ওই সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু সদস্য উপস্থিত হন।অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কনভেনশনের সূচনা হয়। এরপর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কনভেনশনের মূল আলোচ্য বিষয় ছিল।পেনশনভোগীদের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরা।

সংগঠনের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরেই পেনশন সংক্রান্ত একাধিক সমস্যার সমাধান হয়নি। এদিনের কনভেনশন থেকে সেই দাবিগুলিকে আরও জোরালোভাবে তুলে ধরা হয় এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিতও দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পেনশনভোগীদের অধিকার আদায়ে এই লড়াই আগামী দিনেও অব্যাহত থাকবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment