খবরিয়া ডেস্ক, ২১ মার্চঃ মেষ রাশিঃ আর্থিক চাপ মুক্ত হতে ব্যবসায় সময় দিন। স্বাস্থ্য ভাল থাকবে।অতিথিদের সঙ্গ উপভোগ করবেন। স্ত্রীর জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন, প্রশংসা পাবেন। প্রেমের ক্ষেত্র শুভ। ব্যবসায় খুব ভাল সময়। শেয়ারে কিছু বিনিয়োগ করতে পারেন। বাবার শরীর নিয়ে কিছু সমস্যা বাড়তে পারে।
বৃষ রাশিঃ একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন। অবসর সময় ধর্ম নিয়ে আলোচনা করে কাটতে পারে।দুপুরের পরে ব্যবসায় খুব ভাল সুযোগ পাবেন। যদি পরিবারের কোনও সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে ফিরিয়ে দেওয়া ভাল। অন্যথায় সেই সদস্য কিছু অশান্তি করতে পারেন। সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে কোনও দরকারি আলোচনা হতে পারে।
মিথুন রাশিঃ পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিন। ভালবাসার মানুষের খারাপ সময়ে তাঁর পাশে থাকুন।কর্মীদের সহযোগিতা করুন। ব্যবসায় কিছু কেনার জন্য ব্যয় বাড়তে পারে। সন্তানের জন্য একটু চিন্তা বাড়বে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে একটু দূরে থাকা দরকার। দূরের বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
কর্কট রাশিঃ ব্যবসায় আরও পরিশ্রম করুন, নিশ্চিত ভাবেই সৌভাগ্যশালী হবেন। ব্যবসার ক্ষেত্র শুভ অবসরে স্ত্রীর সঙ্গে বেড়াতে যান। পছন্দসই কাজ করার জন্য বাড়িতে বিবাদ। কর্মক্ষেত্রে অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। স্বাস্থ্যের উন্নতি করতে খাবারের দিকে একটু নজর দিন।
সিংহ রাশিঃ মন ভাল করা জিনিসের প্রতি আগ্রহী হবেন। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে। প্রেমের ক্ষেত্র শুভ। ফাঁকা সময় পেলে অফিসের কাজ সেরে রাখুন। সন্তানের জন্য কিছু খরচ বাড়তে পারে। বাবার সঙ্গে কোনও ব্যবসার বিষয়ে আলোচনা।
কন্যা রাশিঃ কারও দুর্ব্যবহারে মেজাজ খারাপ হয়ে যাবে। সঙ্গীর সঙ্গে কোনও তর্ক করতে যাবেন না।কর্মক্ষেত্রে কোনও বিবাদে জড়াবেন না। রাগ নিয়ন্ত্রণে রাখুন। বন্ধুরা কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবে, যিনি ব্যবসায় লক্ষণীয় প্রভাব ফেলবেন। বাবা-মায়ের সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা হতে পারে।
তুলা রাশিঃ ব্যবসায় গুরুজনের কথা মনোযোগ সহকারে শুনতে হবে। অন্যথায় সমস্যার মুখোমুখি হতে পারেন।প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভাল করার আদর্শ সুযোগ পাবেন। ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। স্ত্রীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। আর্থিক সমস্যা হতে পারে।
বৃশ্চিক রাশিঃ স্বামী-স্ত্রীর মধ্যে বিভেদ দেখা দিতে পারে। অতিথিদের জন্য খরচ বাড়তে পারে।পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। কেউ ব্যবসায়িক সুবিধা চাইলে উপেক্ষা করুন, কারণ বিপদ হতে পারে। ব্যবসার অংশীদারদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। অর্থভাগ্য ভাল হবে না।
ধনু রাশিঃ ভালবাসার মানুষের সঙ্গে বিবাদ বাধতে পারে। কেনাকাটা খুব ভাল হবে।মূল্যবান সময় অযথা নষ্ট না করা উচিত। স্বামী বা স্ত্রীর আচরণ আনন্দ দিতে পারে। দুপুরের পরে ব্যবসায় কোনও ভাল খবর আসতে পারে। মায়ের শরীরের জন্য ডাক্তারের সঙ্গে আলোচনা হতে পারে।
মকর রাশিঃ সকালের দিকে বন্ধু বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে। নতুন ব্যবসার বিষয়ে বাবা-মায়ের সঙ্গে আলোচনা করুন।যে কারও সঙ্গে আর্থিক অবস্থা নিয়ে কথা বলবেন না। ভাল-মন্দ মিশিয়ে কাটবে। স্বামী/স্ত্রীর কারণে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত থাকবেন। শিল্পীদের জন্য দিনটি খুব ভাল হবে। পেশার দিকে কোনও ভাল খবর আসতে পারে।
কুম্ভ রাশিঃ পরিবারের সদস্যদের সঙ্গে কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন। দিনের শেষে বাবার সাহায্যে সমস্যার সমাধান হয়ে যাবে।পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। কর্মক্ষেত্রে সুনাম হবে। ব্যবসায় সমস্যার সমাধান করতে পারবেন। আপনার কোনও আচরণে গুরুজনদের আঘাত লাগতে পারে। আয়ভাগ্য ভাল হবে।
মীন রাশিঃ সকালের দিকে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয়। ভালবাসার মানুষের সঙ্গ উপভোগ করুন।বাড়ির লোক কোনও অসুবিধার কথা বলতে পারে। পরিবার-সহ কোনও নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন। গবেষকদের কাজে অগ্রগতির সম্ভাবনা। অতীতের খারাপ ঘটনার বিষয়ে কথা বলা এড়িয়ে চলুন।





