খবরিয়া ডেস্ক, মেষ রাশি, ১৯ মার্চঃ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে বেড়াতে যেতে পারেন। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না।আর্থিক ক্ষেত্র ভাল থাকবে। ব্যবসা খুব ভাল হবে এবং উন্নতি করবেন। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির চেষ্টা করুন। সামাজিক কর্মক্ষমতা ভাল হবে। দুপুরের পরে কাজে ভাল ফল করবেন। পেশাতে আর্থিক লাভ হবে। অফিসে পদ এবং প্রভাব বজায় থাকবে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে।
বৃষ রাশিঃ সকালের দিকে আবেগের বশবর্তী হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। পরে বিপদ হতে পারে।মহাজনের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। স্বামী-স্ত্রী পারস্পরিক কথাবার্তা বাড়ান। শেয়ারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। গুরুজনের সাহায্য পাবেন। কোনও কাজে বন্ধুর সমর্থন থাকবে। অফিসে আপনার বুদ্ধি ও সক্রিয়তা সবাইকে মুগ্ধ করবে।
মিথুন রাশিঃ ব্যবসায় হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নেবেন না। লোকে ভালমানুষির সুযোগ নিতে পারেন।সকালের দিকে স্বাস্থ্য ভাল থাকবে, বিকেলের পরে মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় মনোবল বজায় রাখুন। বাবার সহযোগিতা পাবেন। কর্মীরা কাজে সঠিক প্রস্তাব পাবেন। বাড়ির কাজের বিষয়ে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।
কর্কট রাশিঃ ব্যবসার দিকে সঠিক নিয়ম মেনে এগিয়ে যাবেন। বসের কথা মন দিয়ে শুনলে লাভ বাড়বে।ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক থাকবে। পড়াশোনার লক্ষ্য অর্জনের দিকে নজর দিন। সরকারি কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। সন্তানেরা সবাইকে মুগ্ধ করবে। আর্থিক কাজে একটু বাধা পড়তে পারে। কর্মীরা কাজে উৎসাহ দেখাবেন। ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকবে।
সিংহ রাশিঃ সকাল থেকে কাজের ফল আপনার পক্ষে থাকবে। ব্যবসার দিকে সুযোগ-সুবিধা বাড়বে।স্ত্রীর সঙ্গে সুখে সময় কাটাবেন। শেয়ারে খুব ভাল সুযোগ বাড়বে। গুরুত্বপূর্ণ কথা প্রিয়জনকে বলবেন না। ব্যবসার কাজে সুফল পাবেন। বন্ধুদের সময় দেবেন। বাড়ির সবার সহযোগিতা পাবেন। অহেতুক রাগ করবেন না। আপনার ব্যক্তিত্ব প্রভাবশালী হবে।
কন্যা রাশিঃ ব্যবসার দিকে ক্ষতির জন্য কষ্ট পেতে পারেন। সব কিছু থাকা সত্ত্বেও মনে হবে কিছুই নেই।অশান্তিতে থাকবেন। ব্যবসার যোগাযোগগুলো ছন্নছাড়া হয়ে থাকবে। প্রেমের ক্ষেত্র শুভ। দুপুরের পরে আর্থিক টানাটানির অবসান না ঘটলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। সংসারে অশান্তি বৃদ্ধি। কারও সঙ্গে মনোমালিন্য ও ঝগড়া হতে পারে।
তুলা রাশিঃ পারিবারিক অস্বস্তি সারা দিন ভোগ করতে হতে পারে। অফিসে কোনও অপ্রীতিকর ঘটনা সৃষ্টির আশঙ্কা।অর্থ কিংবা কোনও জিনিস চুরি হতে পারে। বাড়ির সকলে মিলে ভ্রমণের যোগ। প্রেমিক-প্রেমিকাদের মতবিরোধজনিত অশান্তি হতে পারে। দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আগের যোগাযোগগুলো কাজে লাগতে পারেন। নতুন কোনও কিছু কেনার জন্য যোগাযোগের পক্ষে অনুকূল দিন। আয়ের ক্ষেত্র চলনসই।
বৃশ্চিক রাশিঃ সকালের দিকে দেহ ও মনে চাপ সৃষ্টি হবে। ব্যবসার জন্য নতুন কিছু কেনাকাটা করতে হতে পারে।বাড়িতে কোনও আনন্দদায়ক সংবাদ পাবেন। ব্যবসার দিকে সামান্য কথা নিয়ে বচসা কিংবা ঝগড়ার সৃষ্টি হবে। প্রেমিক-প্রেমিকাদের দিনটা আনন্দের মধ্যে যাবে। দানের ইচ্ছা জাগবে। যাঁরা অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন তাঁরা লাভবান হবেন।
ধনু রাশিঃ নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের কাছে জানতে পারবেন। বসের ভাল মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে।কোনও কাজ অসম্পূর্ণ রাখার খেসারত দিতে হতে পারে। কাজের চাপ থাকবে। দুপুরের পরে ব্যবসার দিকে খুব ভাল খবর পাবেন।
মকর রাশিঃ ব্যবসার ক্ষেত্র ভাল থাকবে। ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য স্ত্রীর সাহায্য নিতে পারেন।কাছের কোনও মানুষের দ্বারা আঘাত পেতে পারেন। ভালবাসার মানুষটির অনুভূতি বুঝুন। অফিসের কোনও কাজ অসম্পূর্ণ থাকলে তা সেরে নিন।
কুম্ভ রাশিঃ নতুন করে প্রেমে পড়তে পারেন। খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন, যার দ্বারা লাভবান হবেন।বাড়ির সকলের প্রতি আচরণ ভাল রাখুন। ব্যবসার বিভিন্ন বিষয় আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। দুপুরের পরে বাবার সঙ্গে বিবাদের যোগ আছে। সন্তানকে নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে।
মীন রাশিঃ সকালের দিকে কিছু মানুষের সঙ্গে কথা বলার জন্য বহুমূল্য সময় ব্যয় হতে পারে। কাউকে ধার দেবেন না।ব্যবসার ক্ষেত্র শুভ। স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছেন, যার জন্য খুব আনন্দ পাবেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। কারও অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। আর্থিক কোনও ব্যাপারে খুব ভাল খবর পাবেন।





