আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

স্বামী ছেড়ে ড্রাইভারকে বিয়ে! বিতর্কেও ম্লান হয়নি বিজেপির আস্থা, শালতোড়ায় আবারও বিজেপির ভরসা চন্দনা বাউড়ি

Published on: March 16, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৬ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচন-কে সামনে রেখে প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রের বর্তমান বিধায়ক চন্দনা বাউড়ি। একাধিক বিতর্কে নাম জড়ালেও এবারও তাঁকেই শালতোড়া আসনে প্রার্থী করেছে গেরুয়া শিবির।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে আর্থিকভাবে অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা চন্দনা বাউড়িকে প্রার্থী করে বড় চমক দিয়েছিল বিজেপি। বাঁশ-মাটির ঘর, ঝুপড়ি বাড়িতে থাকা এক গৃহবধূকে প্রার্থী করার সিদ্ধান্ত সেই সময় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। তবে ফলাফল ঘোষণার পর দেখা যায়, বিপুল ভোটে জয়ী হয়ে বিধানসভায় পৌঁছান তিনি।
তবে বিধায়ক হওয়ার কিছুদিন পরই ব্যক্তিগত জীবনকে ঘিরে বিতর্কে জড়িয়ে পড়েন চন্দনা বাউড়ি। অভিযোগ ওঠে, স্বামী ও সন্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই তিনি দলের এক কর্মীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যদিও সেই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তাঁর দাবি ছিল, ব্যক্তিগত বিষয়কে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিকভাবে প্রচার করা হচ্ছে।

এছাড়াও বাড়ি নির্মাণকে কেন্দ্র করেও বিতর্ক তৈরি হয়েছিল। একসময় ঝুপড়ি বাড়িতে বসবাস করা এই বিধায়ক কয়েক বছরের মধ্যেই দোতলা বাড়ি তৈরি করায় বিরোধীরা প্রশ্ন তোলে। যদিও চন্দনা বাউড়ির দাবি, আবাস যোজনার ঘর, গরু-বাছুর বিক্রি এবং নিজের সঞ্চিত অর্থ দিয়েই ধীরে ধীরে সেই বাড়ি তৈরি করেছেন তিনি।
বিতর্ক সত্ত্বেও বিজেপির বিভিন্ন আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি এবং সংগঠনের কাজে তাঁকে প্রথম সারিতে দেখা গিয়েছে। একাধিক কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র পাশেও তাঁকে দেখা গেছে। সেই কারণেই এবারও শালতোড়া কেন্দ্রেই তাঁকে প্রার্থী করে ভরসা রেখেছে বিজেপি নেতৃত্ব।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment