আলিপুরদুয়ার, ১৬ মার্চঃ নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন দাবিতে ডুয়ার্সে পদযাত্রা করল আদিবাসী সংগঠন। ডুয়ার্সের সংকোষ চা বাগান থেকে শুরু হওয়া পদযাত্রাটি পাঁচদিন শেষে মালবাজারে শেষ হবে। তরাই-ডুয়ার্সের সকল মৌজাকে ষষ্ঠ তফসিলি অন্তর্ভুক্ত করা,চা বাগানে শ্রমিকদের নূন্যতম মজুরি চালু, নকল তফসিলি উপজাতি শংসাপত্র বাতিল, আদিবাসী বহুল এলাকায় কলেজ ও ইংরেজি মাধ্যম বিদ্যালয় তৈরি এই সমস্ত দাবিতে বেশ কয়েকটি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে ডুয়ার্সের নির্বাচনের প্রাক্কালে পদযাত্রা শুরু হয়েছে।
নির্বাচন প্রাক্কালে আদিবাসীদের এই পদযাত্রা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক নেতৃত্ব।কেনেননা ডুয়ার্সের আলিপুরদুয়ার-জলপাইগুড়ি জেলার অধিকাংশ আসনে সংখ্যাগরিষ্ঠ এই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাই। সোমবার এই পদযাত্রা আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে এসে পৌঁছায়।সেখানে থেকে পদযাত্রাটি মালবাজারের উদ্দেশ্যে রওয়আনা হয়।





