কোচবিহার, ১৩ মার্চ : রান্নার গ্যাস পেতে সকাল থেকে ভোগান্তির চিত্র কোচবিহারে। শহরের ইন্ডিয়ান গ্যাস নেওয়ার জন্য গ্রাহকদের ভিড় জমল।তারা জানান,কেউ সকাল সাতটা থেকে ,কেউ সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। বুকিং এর সমস্যা বাড়ছে তাই হয়রানির ছবি অব্যাহত।যদিও পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রকে তরফ থেকে একটি বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে ভারতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি গ্যাস এবং জ্বালানি তেল রয়েছে।
কিন্তু প্রশ্ন উঠছে ঠিক এই জায়গাতেই, যদি পর্যাপ্ত পরিমাণে গ্যাস মজুদ থাকে তাহলে কেন মানুষকে হয়রানি মুখে পড়তে হচ্ছে। কেন বুকিং এর সমস্যা হচ্ছে।এক গ্রাহক বলেন গত ৬ ই মার্চ গ্যাস বুকিং করা হয়েছে। আগে যে গ্যাস বাড়িতে পৌঁছে যেত এখন সেটা হচ্ছেনা।গ্যাস অফিসে এসে সেখান থেকে স্লিপ সংগ্রহ করে যেতে হবে আবার গ্যাস গোডাউনে।
তারপরেও আদৌ গ্যাস পাবো কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না।আরো এক গ্রাহক বলেন দীর্ঘক্ষন ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি বিগত দুদিন ধরে এখানে এসেও গ্যাস না পেয়ে ফিরে যেতে হয়েছে। আদৌ আজ গ্যাস পাবো কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। গ্যাস না পেলে হয়তো বাড়িতে রান্না বাড়ি বন্ধ হয়ে যাবে।
এক মহিলা গ্রাহক বলেন আগে যেই গ্যাস বুকিং কোন মারফত করা যেত সেই বুকিং এখন এসে করতে হচ্ছে গ্যাস অফিসে যার দরুন বাড়িতে রান্নাবাড়ি বন্ধ গৃহবধুর হওয়ার কারণে সমস্ত কাজ কর্ম বন্ধ করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।আমার অনেকের মতে গ্যাসের এই সমস্যার কারণে এর প্রভাব কিন্তু পড়তে পারে আগামী বিধানসভা নির্বাচনে।





