আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী পরিষদের ডাকা ধর্মঘটের সমর্থনে কোচবিহার শহরে মিছিল, কর্মসূচি, সাড়া কেমন?

Published on: March 13, 2026
---Advertisement---

কোচবিহার, ১৩ মার্চ : বকেয়া ডি এ মেটান সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী পরিষদের ডাকা ধর্মঘটের সমর্থনে কোচবিহারে কর্মসূচি গ্রহণ হল।

শুক্রবার সকালে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই) অফিসের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। এই মিছিলে শিক্ষক, শিক্ষাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং স্কুল, কলেজ, অফিস-আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ধর্মঘট সফল করার আহ্বান জানায়।

ধর্মঘটকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে— সাধারণ শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে দ্রুত সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ। পাশাপাশি বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের রায় দ্রুত কার্যকর করার দাবি তোলা হয়েছে।

এছাড়াও সপ্তম পে কমিশন দ্রুত চালু করা, কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা এবং ২০১৬ সালের প্যানেলের যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবি জানানো হয়েছে।এছাড়াও পার্শ্বশিক্ষক, ভোকেশনাল শিক্ষক, আইসিটি শিক্ষক ও এমএসকে শিক্ষকদের উপযুক্ত বেতন দেওয়ার দাবি তোলা হয়েছে।

ধর্মঘটকারীদের দাবি,এই সমস্ত বিষয় দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। শুক্রবারের এই ধর্মঘটকে কেন্দ্র করে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্য তেমন কোন প্রভাব পড়েনি বলে এখন অবধি জানা গেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী ফেডারেশনের হাতাহাতি, পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ

শিলিগুড়িতে পারিজাতের ৯৩তম জন্মজয়ন্তী, বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল বহু মানুষ

ডিএ রায় কার্যকর করার দাবিতে ধর্মঘট,প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে তালা,মালদায় আন্দোলনে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

বিধানসভা ভোটে বাড়ছে নজরদারি,২০২৬-এর নির্বাচনে বাড়ানো হচ্ছে পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা

এলপিজি সঙ্কটে ধাক্কা মিষ্টির দোকান ও খাবারের ব্যবসায়, কমানো হচ্ছে আইটেম, চাকরি হারানোর চিন্তায় কর্মচারীরা

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা,রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

Leave a Comment