আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সহকর্মীদের সঙ্গে মেলামেশা নিয়ে অশান্তি, সন্দেহের জেরে স্ত্রীর গলা কেটে খুন, বাসন্তীতে গ্রেপ্তার স্বামী

Published on: March 11, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১১ মার্চঃ দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে সন্দেহের জেরে স্ত্রীর উপর ভয়ঙ্কর হামলার ঘটনা সামনে এল। অভিযোগ, পরপুরুষের সঙ্গে সম্পর্কের সন্দেহ থেকেই ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে স্ত্রীকে খুন করেছে স্বামী। মৃতার নাম বীথিকা শাসমল(৩৬)। ঘটনায় অভিযুক্ত স্বামী বাপন শাসমলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাসন্তীর মাকালপাড়া এলাকায়, যা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ বছর আগে সন্দেশখালির বাসিন্দা বাপন শাসমলের সঙ্গে গোসাবার বীথিকার বিয়ে হয়েছিল। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। কয়েক বছর আগে বীথিকা একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় কাজ শুরু করেন। কাজের সূত্রে সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। অফিসে সহকর্মীদের সঙ্গে কথা বলা, হাসি-ঠাট্টা করাএই বিষয়গুলোই ধীরে ধীরে অপছন্দ করতে শুরু করেন বাপন।

পরিবারের অভিযোগ, স্ত্রী অন্য পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতেন বাপন। এই সন্দেহকে কেন্দ্র করে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। এমনকি বীথিকাকে মারধরের ঘটনাও ঘটত বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় মেয়েকে নিয়ে দিদির বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন বীথিকা।

মঙ্গলবার রাতে সেই বাড়িতেই পৌঁছয় বাপন। পরিবারের সদস্যদের দাবি, সেদিন রাতে স্ত্রীকে নিয়ে একই ঘরে ছিলেন তিনি। অভিযোগ, গভীর রাতে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে এবং কুপিয়ে বীথিকাকে খুন করে বাপন। ঘটনার পরই বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

পরিবারের সদস্যরা ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় বীথিকাকে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রাতভর তল্লাশির পর বুধবার সকালে নিউটাউন এলাকা থেকে বাপনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে এদিন আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment