আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ধর্মতলার মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে সরব মমতা, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি

Published on: March 8, 2026
---Advertisement---

কলকাতা, ৮ মার্চঃ এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রবিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র পদত্যাগের দাবি তোলেন এবং অভিযোগ করেন, ভোটের আগেই ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।

এদিন ধর্মতলার ধর্নামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআর-এর নামে মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে। ভোটের আগেই যেন ভোট করে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমরা মানুষকে ভোট দিতে দেবই। গণতান্ত্রিক অধিকার কোনওভাবেই কেড়ে নিতে দেব না।”

তাঁর দাবি, এই প্রক্রিয়ার ফলে বহু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।মুখ্যমন্ত্রী জানান, তাঁর নিজের পরিবারের এক সদস্যের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। বিয়ের পর নাম ও ঠিকানা বদল হওয়ায় ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, “কীসের লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে মানুষের নাম কাটা হচ্ছে? এটা গণতন্ত্রের পরিপন্থী।”এদিন বিজেপির বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি নেতারা বিভাজনের রাজনীতি করছে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

এছাড়াও রাষ্ট্রপতির সাম্প্রতিক বঙ্গ সফর প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রোটোকল অনুযায়ী সি. ভি. আনন্দ বোস-এর রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি আচমকাই রাজ্যপালের পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও তাঁর পদত্যাগের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় কেন্দ্রের ভূমিকাকে নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।ধর্মতলার ধর্নামঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেনগণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে তাঁর সরকার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment