আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার যুবক!

Published on: March 7, 2026
---Advertisement---

দিনহাটা, ৭ মার্চঃ নির্দিষ্ট গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহেবগঞ্জ থানার পুলিশ শনিবার রাতে খারুভাজ বাজার সংলগ্ন মসানপাথ এলাকায় অভিযান চালায়। সেই সময় নগরবাড়ি এলাকার বাসিন্দা তুলসী বর্মন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

 ধৃত ব্যক্তি প্রয়াত কৈলাশ বর্মনের পুত্র এবং তাঁর বাড়ি কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার অন্তর্গত চন্দরকুঠি পোস্ট অফিসের নগরবাড়ি এলাকায়।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র (ওয়ান শাটার) এবং একটি জীবন্ত কার্তুজ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনের বিভিন্ন ধারায় সাহেবগঞ্জ থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment