আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অধিকাংশ সাবেক ছিটমহলবাসীদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা, কমিশনের দ্বারস্থ তৃণমূল নেতৃত্ব

Published on: March 2, 2026
---Advertisement---

কোচবিহার, ২ মার্চঃ সাবেক ছিটমহলবাসীদের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ দেখানোকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে কোচবিহারে। এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত খসড়া তালিকায় প্রাক্তন ছিটমহলের বহু বাসিন্দার নাম বিচারাধীন হিসেবে চিহ্নিত হওয়ায় বিধানসভা ভোটের আগে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ নিয়ে আশঙ্কায় পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে যোগ দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার লোকসভার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ।

উল্লেখ্য, ২০১৫ সালে ভারত-বাংলাদেশ স্থলসীমা চুক্তি কার্যকর হওয়ার মাধ্যমে দীর্ঘদিনের ছিটমহল সমস্যার সমাধান হয়। এরপর প্রাক্তন ছিটমহলবাসীরা ভারতীয় নাগরিকত্ব পান এবং ভোটার তালিকায় নাম তোলেন। কিন্তু সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ার পর তাঁদের নাম বিচারাধীন হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মন্ত্রী উদয়ন গুহ বলেন, “দীর্ঘ আন্দোলনের পর সাবেক ছিটমহলবাসীরা নাগরিক অধিকার পেয়েছেন। এখন তাঁদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াও জানান, একজন প্রকৃত ভোটারের নামও যেন বাদ না পড়ে, সে বিষয়ে তাঁরা সজাগ রয়েছেন। প্রয়োজনে নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হবে।

তৃণমূল নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, ১০ মার্চের মধ্যে সমস্যার সমাধান না হলে গণআন্দোলনের পথে হাঁটা হবে। দুশ্চিন্তায় থাকা বহু বাসিন্দা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, ভোটাধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি। তাই ভোটের আগে নাম চূড়ান্ত না হলে তা মৌলিক অধিকারের উপর আঘাত হানবে। এখন দেখার, নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment