আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালদহে বিচারাধীন ৮ লক্ষের বেশি ভোটার,আতঙ্কে সংখ্যালঘু পরিবার,জনপ্রতিনিধিদের দ্বারস্থ সাধারণ মানুষ

Published on: March 1, 2026
---Advertisement---

মালদা, ১ মার্চঃ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর উত্তপ্ত মালদহ। জেলার মোট ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন ভোটার বর্তমানে ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত হয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ১৮ হাজার ২৮২ জনের নাম। এই পরিস্থিতিতে রবিবার সকাল থেকেই বিভিন্ন জনপ্রতিনিধির বাড়িতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যাই বেশি বলে স্থানীয় সূত্রে খবর।

মালদা জেলার ইংলিশ বাজার বিধানসভার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট ভোটার প্রায় ১৪ হাজার। তার মধ্যে প্রায় ৫ হাজার ৫০০ জন ‘বিচারাধীন’ এবং প্রায় ১৫০ জনের নাম বাতিল হয়েছে। ফলে এলাকায় চরম উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাওয়া সীমা পাহাড়ি জানান, তিনি ও তাঁর স্বামী হিয়ারিংয়ের নোটিস পেয়েছিলেন। সেই মানসিক চাপে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে বলে দাবি তাঁর। এখন তালিকায় নিজের নাম না পেয়ে দিশেহারা তিনি। একই অভিযোগ সীমা সিং-এরও। বহু বছর ধরে ভোট দিলেও এবার তাঁর নাম নেই বলে দাবি। বাতিল হওয়া এক ভোটারের আত্মীয়া বাসন্তী মণ্ডলও ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যদিকে বিচারাধীন ভোটার সেলিম মালেক, বাবুল হোসেন ও এমডি শাহা আলমের দাবি, সমস্ত নথি জমা দেওয়ার পরও তাঁদের নাম বিচারাধীন রাখা হয়েছে। সামনে ঈদ উৎসব, তার মধ্যেই অনিশ্চয়তা বাড়ছে বলে জানাচ্ছেন তাঁরা। অভিযোগ, তালিকা প্রকাশের পর এলাকায় দেখা যাচ্ছে না বিএলওদের।

যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান এমডি সেনাউল বলেন, প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস ও জেলা তৃণমূল মুখপাত্র আশীষ কুণ্ডু বিষয়টি নিয়ে পরস্পরকে দোষারোপ করেছেন। ভোটার তালিকা নিয়ে এই জটিলতায় মালদহ জেলায় বাড়ছে উদ্বেগ ও রাজনৈতিক চাপানউতোর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment