আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজ্যসভায় ৫ আসনে ভোট ১৬ মার্চ, তৃণমূল পাচ্ছে চারটি

Published on: February 25, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৫ ফেব্রুয়ারিঃ  এপ্রিলে বাংলার পাঁচ রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের পাঁচটি আসন-সহ দেশের মোট ৩৭টি আসনে নির্বাচন হতে চলেছে। বর্তমান বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসন নিশ্চিতভাবেই পেতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং একটি আসন পাবে বিজেপি । ফলে প্রার্থী নির্বাচন ঘিরে তৃণমূলের অন্দরেই এখন জোর জল্পনা।

সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহলে একাধিক নাম ঘুরছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী-র স্ত্রী, নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী টিকিট পেতে পারেন। পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী-র স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী-র নামও শোনা গিয়েছে। পাশাপাশি বন্ধন ব্যাঙ্কের কর্ণধার চন্দ্র শেখর ঘোষ, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং আইনজীবী-কনটেন্ট ক্রিয়েটার সৌরভ চন্দ্রের নাম নিয়েও চর্চা চলছে।

তবে তৃণমূলের এক শীর্ষ সূত্রের দাবি, এই জল্পনার কোনও বাস্তব ভিত্তি নেই। জনপ্রিয়তা বা তারকাখ্যাতির চেয়ে উচ্চকক্ষে পাঠানোর ক্ষেত্রে দল অভিজ্ঞ ও অদ্যন্ত রাজনৈতিক মুখকেই অগ্রাধিকার দিতে পারে। দলীয় নেতৃত্ব মনে করছে, রাজ্যসভায় এমন প্রতিনিধির প্রয়োজন, যিনি সংসদীয় কৌশল ও নীতিগত বিতর্কে সক্রিয় ভূমিকা নিতে সক্ষম।

এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেনি তৃণমূল। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত কৌতূহল ও জল্পনা জারি থাকছেই। রাজনৈতিক মহলের মতে, প্রার্থী নির্বাচনেই স্পষ্ট হবে আগামী দিনে সংসদে দলের কৌশলগত অবস্থান।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment