খবরিয়া নিউজ ডেস্ক, ২৩ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ প্রত্যেক কাজে খুব অস্থিরতা লক্ষ্য করা যাবে। খুব বেশি কৌতূহলী মনোভাব দ্রুত ঝেড়ে ফেলে দিন।আমদানি-রফতানি ব্যবসায় বেশ লাভ দেখা যাচ্ছে। সন্তানদের নিয়ে যদি কোনও চিন্তা থাকে তা হলে তা দূর হয়ে যাবে। মনের মতো কোনও স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে। নিজের চেয়ে অন্যের চিন্তায় বেশি ব্যস্ত থাকবেন।
বৃষ রাশিঃ রাঁধুনিদের জন্য খুব ভাল সময় আসতে চলেছে। চঞ্চল মনকে শান্ত করে রাখতে হবে, নয়তো কাজের ক্ষতি হতে পারে।বিনোদনের জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না। বাড়িতে পুজো হওয়ার জন্য শান্তি বৃদ্ধি পাবে। কলেজপড়ুয়াদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে।
মিথুন রাশিঃ অফিসের চাপ বাড়ির চাপ মিলেমিশে ভীষণ ভাবে সমস্যায় ফেলতে পারে। সারা দিনটা খুবই বিরক্তিতে কাটবে।ভাল কোনও জিনিস আপনার দ্বারা নষ্ট হয়ে যেতে পারে। স্বল্প দূরত্বে কোথাও ভ্রমণ হতে পারে। সন্তানদের নিয়ে লেখাপড়ার জন্য কোথাও যেতে হতে পারে। অফিসে কেউ আপনাকে নিয়ে মশকরা করতে পারেন। আপনার জিনিস কাউকে দিতে হতে পারে।
কর্কট রাশিঃ স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কেউ এসে মনোমালিন্য সৃষ্টি করতে পারেন। সংসারের বিষয়ে কারও সঙ্গে আলোচনা করতে যাবেন না।প্রবীণদের পরামর্শ অনুসরণ করুন, এতে লাভবান হবেন। নির্দিষ্ট করা কোনও কাজ ভেস্তে যেতে পারে। মামাবাড়ির দিকের আত্মীয়দের সঙ্গে অনেক দিন পর দেখা হতে পারে।
সিংহ রাশিঃ শরীর ও মন সকালের দিকে বেশ ভালই থাকবে। রাস্তাঘাটে কোনও বিতর্কে জড়াতে পারেন।কর্ম, অর্থ ও আয়ভাগ্য চলবে মোটামুটি। দিনের শেষের দিকে ব্যবসার যোগাযোগের রাস্তা তৈরি হবে। বন্ধুর কোনও ব্যাপারে হতাশা। বাড়ি কেনার ব্যাপারে কোনও নতুন যোগাযোগ। দুপুরের পরে হঠাৎ কিছু অর্থলাভ হতে পারে।
কন্যা রাশিঃ শরীর ও মন ভাল থাকবে। প্রেমের ক্ষেত্রে উদ্বেগ ও অশান্তি ভোগ।অফিসে কারও কথায় আঘাত পাবেন। শত্রুরা কোনও ক্ষতি করতে পারবে না। কোনও শুভ কাজের পক্ষে অনুকূল দিন। চোখ আর গলার রোগে কষ্ট পেতে পারেন। সামান্য আর্থিক সুরাহা হতে পারে। ব্যবসার কোনও যোগাযোগ খুব ভাল কাজে দেবে। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার আলোচনা হতে পারে
তুলা রাশিঃ ব্যবসার জন্য নতুন জিনিস কেনাকাটা। কর্মে যোগাযোগ খুব ভাল হবে।ব্যবসার জন্য শারীরিক ও মানসিক চাপ থাকবে। সাংসারিক অশান্তি নিয়ে একটু নাজেহাল হতে হবে। পড়াশোনার কারণে কোথাও যেতে পারেন। প্রেমে মানসিক কষ্ট ও চাপ বাড়বে। ভাইয়ের সঙ্গে কোনও কারণে মতবিরোধ। সন্তানের ব্যাপারে হঠাৎ কিছু অর্থ নষ্ট। নিকট কোনও আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা। শারীরিক অবস্থা ভাল থাকবে।
বৃশ্চিক রাশিঃ সকলে মিলে নিকটে কোথাও ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্র এবং পারিবারিক অবস্থা মোটামুটি থাকবে।বন্ধুর কোনও অনুরোধ রক্ষা করতে পারবেন। গুরুদেবের সান্নিধ্য লাভ ও শান্তি। স্ত্রীর কোনও কথায় প্রসন্নতা নষ্ট। ব্যবসায় কারও সঙ্গে মতবিরোধজনিত অশান্তি, কিন্তু পরে তা ঠিক হয়ে যাবে। বাবার সঙ্গে সঞ্চয়ের বিষয়ে কোনও আলোচনা।
ধনু রাশিঃ বাড়ির জন্য একটু মানসিক অস্থিরতা থাকতে পারে। নতুন ব্যবসার ব্যাপারে দুশ্চিন্তা।কোথাও বেড়ানো ঠিক হবে না। প্রেমে বাড়বে মনোমালিন্য ও অভিমান। দুপুরের পরে আয় বাড়বে। বেকারদের কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। বন্ধুসঙ্গে আনন্দ বৃদ্ধি, কিন্তু খরচও বাড়তে পারে। কর্ম ও আর্থিক ক্ষেত্র খুব ভাল থাকবে। অযাচিত কিছু অর্থাগম হবে।
মকর রাশিঃ সকালের দিকে বাড়ির সমস্যায় বিব্রত হতে পারেন। বিয়ে ও অন্যান্য কোনও আলোচনার জন্য অনুকূল দিন।কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ খুব একটা কাজে লাগবে না। নতুন ব্যবসার কাজের জন্য অন্যের পরামর্শ গ্রহণ করতে হবে। ব্যবসার জন্য নতুন দ্রব্য কেনাকাটা। কাছাকাছি কোনও ধর্মস্থানে ভ্রমণ। আর্থিক উন্নতি হবে। অফিসে একটু অস্বস্তি বোধ করতে পারেন।
কুম্ভ রাশিঃ অকারণে অফিসে সমালোচনার সম্মুখীন হতে হবে। পড়াশোনার জন্য অপ্রত্যাশিত যোগাযোগ।প্রেমে অভিমান বৃদ্ধি ও কোনও কথায় অশান্তি। কাজের চাপ বৃদ্ধি পাবে তাই বাড়ি যেতে একটু দেরি হতে পারে। সামাজিক কোনও কাজের জন্য সম্মান লাভ। অফিসে সামান্য ব্যাপারে তর্ক হতে পারে। পারিবারিক দিকটা খুব খারাপ যাবে না। আগের থেকে সামান্য আয় বাড়বে।
মীন রাশিঃ অফিসে কোনও গুণের জন্য সুনাম পাবেন। কোথাও আতিথ্য গ্রহণ করতে পারেন।ব্যবসার ক্ষেত্র শুভ। অর্থাগম একটু কম হলেও দিনটি খুব খারাপ যাবে না। ব্যবসার দিকে কোনও সুসংবাদ লাভ। সন্ধ্যার দিকে সাময়িক বিষণ্ণতা ও মানসিক অস্থিরতা থাকতে পারে। কোথাও ভ্রমণের আলোচনা।





