আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির, আজ থেকেই শুরু সুসময়!”

Published on: February 22, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ২২ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ সকাল থেকে কর্মক্ষেত্রের পরিবেশ বেশ ভাল থাকবে। শেয়ারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন।যে আত্মীয়ের সঙ্গে বিবাদ ছিল তাঁদের সঙ্গে সমস্যা মিটে যাবে। বসের কথা মনোযোগ দিয়ে শুনুন। নববিবাহিতেরা সম্পর্কে যত্ন নিন। ব্যবসায় আত্মবিশ্বাস বাড়বে। কাজের বিষয়ে সততা থাকবে। ভাইদের সঙ্গে ভাল সময় কাটবে।

বৃষ রাশিঃ পেশাগত বিষয়ে খুব লাভবান থাকবেন। শেয়ারে কাঙ্ক্ষিত লাভ করবেন।রাস্তায় সাবধানে চলাফেরা করুন। পুরনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন। বিদেশে যাঁরা যাচ্ছেন, তাঁরা যোগাযোগের সুবিধা পাবেন। চাকরির পরীক্ষায় লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাবেন। সারা দিন সাফল্যের হার ভাল হবে। দুপুরের পরে ব্যবসায়িক কার্যক্রমে গতি আসবে।

মিথুন রাশিঃ অফিসে নিয়মশৃঙ্খলা বাড়বে। পরিবারের আনন্দ কোনও আত্মীয়ের জন্য নষ্ট হওয়ার আশঙ্কা।কাজে মনোবল থাকবে তুঙ্গে, তার জন্য আনন্দ বাড়বে। অভিনেতারা খুব ভাল কাজ করবেন। সন্তানের বিষয়ে নজর রাখবেন। ব্যাঙ্কের ঋণের ব্যাপারে তথ্য সংগ্রহের উপর জোর দেবেন। ভাই-বোনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে।

কর্কট রাশিঃ নতুন ব্যবসার জন্য ভাল দিন, কিন্তু বিচক্ষণতা বজায় রাখলে সকলের সমর্থন পাবেন। ব্যবসার কর্মচারীরা আপনার আচরণে খুশি হবেন।সাংসারিক সুযোগ-সুবিধার উপর মনোযোগ বৃদ্ধি পাবে। প্রেমের অনুভূতি বৃদ্ধি পাবে। বন্ধুর সম্পর্কে সচেতন থাকবেন। শেয়ারে আত্মবিশ্বাস বজায় রাখবেন। কর্মস্থানে সকলের সঙ্গে সম্প্রীতি বাড়বে। স্ত্রীর জন্য কর্মজীবনে ভাল ফল পাবেন।

সিংহ রাশিঃ আত্মবিশ্বাসের অভাবের জন্য কাজে একটু ব্যাঘাত আসতে পারে। সকালে যে কোনও জরুরি কাজ সেরে নিন।সন্ধ্যার পর স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। মায়ের শরীর ভাল থাকবে। কোনও জিনিস অন্যকে দিতে হতে পারে। বাড়িতে একাধিক অতিথি সমাগম হতে পারে। চোখের সমস্যা বাড়লে দ্রুত ডাক্তারের কাছে যান।

কন্যা রাশিঃ বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা কোনও বিষয়ের জন্য বাতিল হতে পারে। পরীক্ষার ফল ভাল হতে পারে।স্ত্রী বাড়ির জন্য নতুন কিছু কেনার কথা বলতে পারেন। না চাইতেই অফিস থেকে ছুটি পেতে পারেন। মায়ের শরীর নিয়ে একটু ব্যতিব্যস্ত হতে হবে। ধার নেওয়া একেবারেই ঠিক হবে না। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

তুলা রাশিঃ বন্ধুর সহযোগিতা খুব কাজে আসবে। কর্মে উন্নতি হওয়ার যোগ দেখা যাচ্ছে।বিদেশে থাকা কারও সঙ্গে কথা হতে পারে। সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তা থাকবে। আয়ের দিকে বেশ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, তবে খরচও হতে পারে। দাদা-দিদিদের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে। স্ত্রী আপনার মনের কথা শুনবেন এবং বুঝবেন।

বৃশ্চিক রাশিঃ পারিপার্শ্বিক দিকে সব কিছুই ভাল থাকবে, মাথা গরম না করাই ভাল হবে। দূরে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।পরিবারের কোনও সিদ্ধান্তে বেশ খুশি হবেন। পরিবহণ ব্যবসায় লাভবান হতে পারবেন। যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁদের বিবাহ নিয়ে আলোচনা করার জন্য দিনটা বেশ শুভ। রাতের দিকে সমাজে সুনাম হওয়ার যোগ রয়েছে।

ধনু রাশিঃ দিনের শুরুটা ভাল চললেও, দিনের শেষে হঠাৎ আর্থিক ক্ষতি হতে পারে। রূপচর্চার জন্য খরচ বাড়বে।আধুনিক চিন্তাভাবনাগুলো একটু বেশি থাকবে। পোষ্যদের বিশেষ যত্ন নিতে হবে। শরীর নিয়ে সামান্য চিন্তা বাড়তে পারে। ভাইয়ের সঙ্গে মিলে ব্যবসায় বিশেষ উন্নতি আনতে পারবেন। কাজের চাপ কম থাকলেও, মানসিক চাপ থাকবে।

মকর রাশিঃ প্রতিবেশীরা সম্মান করবেন। অনেক দিনের পুরনো কোনও জিনিস খুঁজে পেতে পারেন।গাড়ি চালানোয় বিশেষ সতর্কতা প্রয়োজন। খাবারের দিকে নজর রাখুন। অংশীদারি ব্যবসায় একটু সমস্যা আসতে পারে, বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। পাওনাদারদের সঙ্গে তর্ক-বিতর্ক হতে পারে। স্ত্রীকে কথা দিয়ে কথা রাখতে না পারায় অশান্তি হতে পারে।

কুম্ভ রাশিঃ রাগ, জেদ একটু নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন। অচেনা কেউ যদি কোনও সাহায্য চায়, তা হলে সাহায্য করা এড়িয়ে চলুন।বন্ধুর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। মামাবাড়ির পক্ষ থেকে কিছু সম্পত্তি পেতে পারেন। কোনও জিনিস ভাগ করে দিতে মন চাইবে না। দিনের শেষ অংশে কিছুটা হলেও শান্তি পাওয়া যাবে।

মীন রাশিঃ নির্দিষ্ট সময়ে দিনের কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন। বাড়িতে নতুনত্ব জিনিস কিনতে ইচ্ছা করবে।তাড়াহুড়ো করে কোনও কাজ করতে যাবেন না। মনের মতো এবং পছন্দের খাবার খেতে পারবেন। নতুন কর্মের সন্ধান করতে চাইলে, করতে পারেন। আত্মীয়দের জন্য বাড়িতে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আপনার অগোচরে কেউ ঠকাতে চেষ্টা করবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment