আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাকে গু*লি করে ঘরে আ/গু/ন,শেষে আ*ত্ম*ঘা*তী যুবক-আসানসোলে চাঞ্চল্য

Published on: February 20, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২০ ফেব্রুয়ারিঃ আসানসোলের কুলটি থানার অন্তর্গত কলেজ রোডের রামকৃষ্ণ সরণী এলাকায় পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক ঘটনা ঘটল। অভিযোগ, এক যুবক প্রথমে নিজের মাকে গুলি করে ঘরে আগুন ধরিয়ে দেন। পরে নিজেও গুলি করে আত্মঘাতী হন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজা মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ। প্রায়ই মা-বাবার কাছে টাকা চাইতেন এবং না পেলে বাড়িতে অশান্তি করতেন। এমনকি বাবা-মাকে মারধরের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে বাড়ি বিক্রি করার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করছিলেন রাজা।

বুধবার সেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, রাজা তাঁর বাবা দয়াময় মুখোপাধ্যায়কে মারধর করেন। প্রাণভয়ে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান এবং পুরুলিয়ার কাশিপুরে মেয়ের বাড়িতে আশ্রয় নেন। এরপর বৃহস্পতিবার ফের বাড়িতে অশান্তি শুরু হয়।

অভিযোগ, এদিন সকালে রাজা প্রথমে তাঁর মাকে লক্ষ্য করে গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে মায়ের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। এরপর ঘরে আগুন ধরিয়ে দেন তিনি। পরিস্থিতি জটিল হয়ে পড়লে নিজের মাথায় গুলি চালান রাজা। গুলির শব্দ ও আগুনের ধোঁয়া দেখে প্রতিবেশীরা ছুটে এসে থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানা-র পুলিশ ও দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং গুরুতর জখম অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ইতিমধ্যেই দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কি না এবং তা বৈধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক অশান্তি, নেশা ও আর্থিক চাপ এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই তদন্ত এগোচ্ছে বলে সূত্রের খবর।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই পরিবারে অশান্তি চলছিল। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment