আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মোরাঘাট জঙ্গলে রাজ্য সড়কে শাবকসহ হাতির দল, স্তব্ধ হল যান চলাচল

Published on: February 17, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১৭ ফেব্রুয়ারি : গজরাজ দর্শন ডুয়ার্সের রাস্তায়। মঙ্গলবার সকালে ডুয়ার্সেরগয়েরকাঁটা থেকে দুরামারি যাওয়ার রাজ্য সড়কের মোরাঘাট জঙ্গলের অংশে শাবকসহ হাতির একটি বড় দলকে রাস্তা পারাপার করতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে।

একাধিক শাবক নিয়ে হাতির দলটি জঙ্গলের এক দিক থেকে অন্য দিকে যাচ্ছিল। সেই সময় ওই পথ দিয়ে চলাচলকারী পথচারী ও দূরপাল্লার গাড়িগুলি বেশ কিছুক্ষণের জন্য আটকে পড়ে।ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। হাতির দল দীর্ঘক্ষণ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকলেও বনদপ্তরের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।

এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। পরে হাতির দলটি ধীরে ধীরে জঙ্গলের গভীরে চলে যায়। তবে স্থানীয়দের মতে রাস্তার অবস্থা খারাপ হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment