আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সাফল্যের সিঁড়িতে ৪ রাশি কর্মক্ষেত্রে কি আসছে বড় কোনো ব্রেকিং নিউজ? দেখে নিন বিস্তারিত

Published on: February 10, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক ১০ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ সকালের দিকে বেকারদের কর্মলাভের প্রবল সম্ভাবনা। অভিনেতাদের আর্থিক সমস্যা কেটে যেতে পারে।কর্মস্থলে দ্বায়িত্ব নিয়ে বিবাদের আশঙ্কা। অফিসের কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন, নাহলে বসের কথা শুনতে হতে পারে। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল।

বৃষ রাশিঃ মহিলারা চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ব্যবসায় প্রভাবশালী ব্যক্তির জন্য লাভ হতে পারে।পারিবারিক কিছু সমস্যা দেখা দিতে পারে। অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। দুপুরে পেশায় অগ্রগতির সম্ভাবনা। সামাজিক কাজের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্য দিনটি মোটামুটি ভাল। বাড়িতে কোনও অতিথি আসতে পারে।

মিথুন রাশিঃ রফতানি ব্যবসায় বিশেষ কোনও সুখবর আসতে পারে। বিলাসবহুল দ্রব্য সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে।আর্থিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়িঘর সাজানো সংক্রান্ত বিষয়ে ব্যয় হতে পারে। প্রেমিকার সঙ্গে সময় ভাল কাটবে। গুরুজনের বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে। বাবার সমস্যা বৃদ্ধি পেতে পারে।

কর্কট রাশিঃ ব্যবসায় বেহিসেবি খরচের ফলে অশান্তি হওয়ার আশঙ্কা। ছাত্রদের জন্য দিনটি অনুকূল।কয়লা ব্যবসায় ভাল ফল আশা করতে পারেন। কর্মচারীদের জন্য সময়টা খুব একটা ভাল নয়। বন্ধুমহলে সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু ঠকাতে পারে। আর্থিক উন্নতি নিশ্চিত। সন্তানের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে।

সিংহ রাশিঃ বন্ধুর থেকে সাহায্য পাবেন। কাউকে সুখী করতে গিয়ে খরচ বাড়তে পারে।সকালের দিকে জলপথে ভ্রমণের থেকে একটু দূরে থাকার দরকার। কর্মস্থলে অত্যাধিক কাজের চাপ থাকায় স্ত্রীর চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে, ফলে সমস্যা দেখা দিতে পারে। শেয়ার বাজারে সাফল্য লাভের যোগ রয়েছে। ঋণ নেওয়ার ভাল সুযোগ পাবেন।

কন্যা রাশিঃ অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ব্যবসার দিকটা খুব ভাল হবে। গাড়ি নিয়ে রাস্তায় ভোগান্তি হতে পারে।নতুন কর্মচারীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা একটু কম। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালই থাকবে। গুরুদেবের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ব্যাঙ্কের কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন।

তুলা রাশিঃ আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা। ব্যবসায় সুনাম বৃদ্ধি পেতে পারে।পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার যোগ। অংশীদারি ব্যবসায় যাঁরা যুক্ত আছেন, তাঁদের জন্য দিনটি ভাল। অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। অফিসের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। বন্ধুর কোনও কাজের জন্য মন ভাল হয়ে যাবে।

ধনু রাশিঃ সকালের দিকে খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রে দিনটি ভাল কাটবে।প্রেমের ক্ষেত্রেও ভাল দিন। উচ্চশিক্ষার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা বিশেষ কোনও সুযোগ পেতে পারেন। প্রতিবেশীর ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। দুপুরের পরে ব্যবসার ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে।

মকর রাশিঃ সকালের দিকে কাজের ক্ষেত্রে কোনও ভাল খবর পেতে পারেন। গাড়ি ক্রয় বা বিক্রয় করার জন্য শুভ দিন।চাকরির ক্ষেত্রে ভাল যোগাযোগ আসতে পারে। চোখের সমস্যায় ভুগতে হতে পারে। অনেক দিন থেকে ফেলে রাখা কোনও কাজ সেরে ফেলুন। শিল্পীদের বিশেষ সুযোগ আসতে পারে। কাজ সংক্রান্ত দুশ্চিন্তা মিটে যাবে।

কুম্ভ রাশিঃ সংসারের ক্ষেত্রে দিনটি বিশেষ ভাল নয়, সমস্যা দেখা দিতে পারে। শেয়ারে বিশেষ লাভের শুভ যোগ।কর্মচারীদের সঙ্গে কোনও বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল হওয়ার জন্য অপমানিত হতে পারেন। বিবাহের ব্যাপারে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। কাজের ক্ষেত্রে কোনও ভাল খবর পেতে পারেন।

মীন রাশিঃ বাড়িতে ভাল সময় কাটবে। ব্যবসায় হঠাৎ অর্থের প্রয়োজনীয়তা দেখা দেবে।কিছু লোক বুঝতে পারবেন অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন। অপরকে কোনও কথা বলার আগে একটু চিন্তা করা উচিত। এক জন বিশেষ বন্ধু খুব ভাল সাহায্য করতে পারেন। কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। বাবার শরীরের দিকে একটু নজর দিন।

বৃশ্চিক রাশিঃ পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা একটু কম। নতুন ব্যবসায় বিনিয়োগের আগে চিন্তাভাবনা করুন।বুকের ব্যথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। দাম্পত্যজীবন সুখের। বিবাহের বিষয়ে চটজলদি কোনও সিদ্ধান্ত নেবেন না। কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment