দিনহাটা, ৮ ফেব্রুয়ারিঃ দিনহাটায় বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। রবিবার দুপুরে এই ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে।এদিন প্রথমে ভেটাগুড়িতে কোচবিহার থেকে আসা বিজেপি নেতৃত্ব দেন গাড়ি পৌঁছালে তৃণমূল কংগ্রেস পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায়।
এরপর সেই বিজেপি নেতৃত্ব বিজেপি নেতা অজয় রায় বাড়িতে পৌঁছানোর পর মিছিল করে দিনহাটা থানার সামনে আসে।
পরবর্তীতে বিজেপির এক প্রতিনিধি দল দিনহাটা থানার আইসির সঙ্গে দেখা করতে তার চেম্বারে যায়।





