আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি উপলক্ষে সমরনগরে তৃণমূলের আনন্দ উদযাপন

Published on: February 8, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক অনুদান বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিলিগুড়ির চম্পাশরী অঞ্চল জি পি–১ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমরনগর এলাকায় আনন্দ উদযাপন করা হয়। রবিবার এই উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।

কর্মসূচিতে দলের নেতা-কর্মীরা জানান, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের অসংখ্য পরিবারের আর্থিক ভরসা হয়ে উঠেছে। অনুদান বৃদ্ধির ফলে সাধারণ মানুষের বিশেষ করে মহিলাদের উপকার হবে বলে তাঁদের মত। লাড্ডু বিতরণের মাধ্যমে সরকারের এই জনকল্যাণমূলক সিদ্ধান্তের খুশি সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া হয়।

এই অনুষ্ঠানে এলাকার বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এমনই সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment