আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বর্ষায় জমা জলের ভোগান্তি মেটাতে দুটি হাইড্রেনের কাজ শুরু কোচবিহার শহরের দিনহাটা রোডে, খুশি এলাকার বাসিন্দারা

Published on: January 21, 2026
---Advertisement---

কোচবিহার, ২১ জানুয়ারি :রাস্তার পাশে বর্ষায় জল জমত। দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের।কোচবিহার শহরের দিনহাটা রোডে বিস্তীর্ণ এলাকায় সেই দুর্ভোগের ছবি বদলে যাচ্ছে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের উদ্যোগে।ওই এলাকায় জমা জলের সমস্যা মেটাতে শুরু হল পরিকল্পিত নিকাশি নালা তৈরির কাজ।

আজ কোচবিহার শহরের  ১৩ নম্বার ওয়ার্ড সংলগ্ন চাকির মোড়ে দীপ্তি সংঘের দুটো হাইড্রেনের কাজের সূচনা অনুষ্ঠান হল।ওই কাজের সূচনা করেন কোচবিহার পৌরসভা কাউন্সিলর অভিজিত দে ভৌমিক।উপস্থিত ছিলেন এগিজিকিউটিভ ইঞ্জিনিয়ার মৃন্ময় দেবনাথ, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রজত বর্মা প্রমুখ।

জানা গিয়েছে প্রায় তিন কোটি ৮০ লাখ টাকা ব্যয় হতে চলেছে ওই কাজে।  অভিজিৎ দে ভৌমিক বলেন, দীর্ঘদিনের দাবি অনুসারে ওই কাজ সম্পূর্ন  হলে অনেকটাই সুবিধে পাবেন সাধারণ মানুষ।  বর্ষায় জমা জলে ভোগান্তি হবেনা।তোর্সা নদীতে জল নেমে যাবে।ওই কাজ সম্পূর্ন করতে এলাকার বাসিন্দাদের সহযোগিতার অনুরোধ করেন তিনি।ওই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী ফেডারেশনের হাতাহাতি, পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ

শিলিগুড়িতে পারিজাতের ৯৩তম জন্মজয়ন্তী, বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল বহু মানুষ

ডিএ রায় কার্যকর করার দাবিতে ধর্মঘট,প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে তালা,মালদায় আন্দোলনে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

বিধানসভা ভোটে বাড়ছে নজরদারি,২০২৬-এর নির্বাচনে বাড়ানো হচ্ছে পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা

এলপিজি সঙ্কটে ধাক্কা মিষ্টির দোকান ও খাবারের ব্যবসায়, কমানো হচ্ছে আইটেম, চাকরি হারানোর চিন্তায় কর্মচারীরা

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা,রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

Leave a Comment