আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআর-এর শেষ দিনে বাংলার ভোটার হতে আবেদন করলেন সি ভি আনন্দ বোস, লোকভবনে জমা দিলেন ফর্ম

Published on: December 12, 2025
---Advertisement---

কলকাতা, ১২ ডিসেম্বরঃ রাজ্যের ভোটার হতে চেয়ে এবার আবেদন করলেন সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার এসআইআর (SIR) ফর্ম জমা দেওয়ার শেষ দিনে লোকভবনে গিয়ে তিনি বিএলও ও সুপারভাইজারদের হাতে নিজের আবেদনপত্র জমা দেন। সূত্রের খবর, বোস ইতিমধ্যেই এট নম্বর ফর্ম পূরণ করে জমা দিয়েছেন যা এক বুথ থেকে অন্য বুথ বা এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার হওয়ার জন্য নির্দিষ্ট।

ফর্ম জমা দিয়ে তিনি বলেন, “এই বাংলার দত্তক সন্তান হতে চাই। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন সেই বাংলায় আমি ভোটার হতে চাই। আমার পদবি ‘বোস’। নেতাজি সুভাষচন্দ্র বোসও ‘বোস’। মানসিক ও সাংস্কৃতিক ভাবে বাংলার সঙ্গে যুক্ত থাকতে চাই।” তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই নতুন আলোচনার জন্ম হয়েছে রাজনৈতিক মহলে।

এদিন ছিল এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। নিয়ম অনুযায়ী, ১১ ডিসেম্বরের মধ্যেই বিএলওদের কাছে সব ফর্ম জমা পড়ার কথা। এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, যাদের ক্ষেত্রে যাচাই-বাছাই প্রয়োজন তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। কমিশনের দাবি, চেষ্টা করা হবে যাতে ভোটার তালিকা থাকে সঠিক, সম্পূর্ণ এবং নির্ভুল।

এদিকে, পুরো প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখগুলিও সামনে এসেছে।

১) ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা

২) ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত নাগরিকরা তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন করতে পারবেন

৩) একই সময়ের মধ্যে অযোগ্য নাম মুছে দেওয়ার অভিযোগও করা যাবে

৪) ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা

এসআইআর নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক চললেও শেষ দিনে সি ভি আনন্দ বোসের এই আবেদন রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর বক্তব্য ও ভোটার তালিকায় নাম তোলার উদ্যোগকে ঘিরে এখন উৎসাহ ও জল্পনা-উভয়ই তুঙ্গে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment