আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লোকসভায় আসন বাড়বে ৫০ শতাংশ! পশ্চিমবঙ্গের সাংসদ সংখ্যা ৪২ থেকে বেড়ে হতে পারে ৬৩, কোন রাজ্যে কত আসন?

Published on: November 28, 2026
---Advertisement---

নয়াদিল্লী, ২৮ নভেম্বরঃ লোকসভায় আসন সংখ্যা এক ধাক্কায় ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। একই সঙ্গে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশনে দু’টি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা অধিবেশনে ‘সংবিধান সংশোধনী বিল, ২০২৬’ এবং ‘ডিলিমিটেশন (সেকেন্ড) বিল, ২০২৬’ আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তাব কার্যকর হলে দেশের সংসদীয় আসন বিন্যাসে বড়সড় পরিবর্তন আসতে পারে।

প্রস্তাবিত মডেল অনুযায়ী, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা আসন ৫০ শতাংশ হারে বাড়ানোর কথা বলা হয়েছে। বর্তমানে লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা ৫৪৩। তা বেড়ে প্রায় ৮১৬ হতে পারে। যদিও সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা ৮৫০ করার সংস্থান রাখার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত বিন্যাসে রাজ্যগুলির জন্য ৮১৬টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসনের সুযোগের কথা উল্লেখ করা হয়েছে।

এই প্রস্তাব কার্যকর হলে পশ্চিমবঙ্গের লোকসভা আসন সংখ্যা ৪২ থেকে বেড়ে ৬৩ হতে পারে। অর্থাৎ রাজ্যে বাড়তে পারে আরও ২১টি আসন। দেশের সর্বাধিক লোকসভা আসন থাকা উত্তরপ্রদেশে ৮০ থেকে বেড়ে ১২০টি আসন হওয়ার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে ৪৮ থেকে ৭২টি, বিহারে ৪০ থেকে ৬০টি এবং তামিলনাড়ুতে ৩৯ থেকে ৫৯টি আসন হতে পারে।

এ ছাড়া মধ্যপ্রদেশে ২৯ থেকে ৪৪টি, কর্ণাটকে ২৮ থেকে ৪২টি এবং গুজরাটে ২৬ থেকে ৩৯টি আসন হওয়ার প্রস্তাব রয়েছে। অন্ধ্রপ্রদেশ ও রাজস্থানে ২৫টি করে আসন বেড়ে ৩৮টি হতে পারে। ওড়িশায় ২১ থেকে ৩২টি এবং কেরলে ২০ থেকে ৩০টি আসন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তেলঙ্গানায় লোকসভা আসন ১৭ থেকে বেড়ে ২৬টি হতে পারে। অসম ও ঝাড়খণ্ডে ১৪ থেকে বেড়ে ২১টি করে আসনের প্রস্তাব রয়েছে। পঞ্জাবে ১৩ থেকে ২০টি, ছত্তীসগঢ়ে ১১ থেকে ১৭টি এবং হরিয়ানায় ১০ থেকে ১৫টি আসন হতে পারে।

ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রেও আসন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। দিল্লিতে ৭ থেকে বেড়ে ১১টি, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডে ৫ থেকে ৮টি করে আসন হতে পারে। হিমাচল প্রদেশে ৪ থেকে বেড়ে ৬টি আসনের প্রস্তাব রয়েছে। অরুণাচল প্রদেশ, গোয়া, মণিপুর, মেঘালয় ও ত্রিপুরায় ২টি থেকে বেড়ে ৩টি করে আসন হতে পারে। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতেও আসন ২ থেকে বেড়ে ৩টি হওয়ার কথা বলা হয়েছে।

অন্যদিকে, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, পুদুচেরি, চণ্ডীগড়, লাদাখ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মতো যে সব অঞ্চলে বর্তমানে একটি করে লোকসভা আসন রয়েছে, সেখানে সেই সংখ্যা অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে।

সব মিলিয়ে, প্রস্তাবিত ডিলিমিটেশন কার্যকর হলে দেশের সংসদীয় প্রতিনিধিত্বের মানচিত্রে বড়সড় রদবদল ঘটতে পারে। তবে এই প্রস্তাবের চূড়ান্ত রূপ নির্ভর করবে সংসদে বিলের আলোচনা, অনুমোদন এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার উপর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘সিপিএম-কংগ্রেস সমর্থকদের বাড়িতে মেয়ের বিয়ে দেবেন না’, নিদান বিজেপি নেতার! চায়ের দোকানেও দূরত্ব রাখার পরামর্শ

২০২৯-এর লোকসভা ভোটেই ৩৩% মহিলা সংরক্ষণের লক্ষ্য! সব রাজ্যে ৫০ শতাংশ আসন বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর কেন্দ্রের

প্রেমের ফাঁদে গ্যাংস্টারকে খুনের ছক! তিন মাস ধরে তথ্য পাচার, হরিয়ানার ধাবায় চার খুনে চাঞ্চল্যকর দাবি পুলিশের

আসন পুনর্বিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকায় জ্ঞানেশ কুমার! ডিলিমিটেশন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনারের অন্তর্ভুক্তি নিয়ে বিরোধীদের উদ্বেগ

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তৎপরতা! নবদ্বীপ-মায়াপুরে স্থায়ী সেতুর জায়গা খতিয়ে দেখতে রবিবার যাচ্ছেন উচ্চপদস্থ আধিকারিকরা

‘থানায় বসিয়ে ভয় দেখিয়ে সই করানো হয়েছে’, ঋতব্রতদের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক! ভিডিও দেখিয়ে জালিয়াতির অভিযোগ

Leave a Comment